ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
নির্বাচনে জিতে যা বললেন ডিপজল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 26 October, 2019, 5:35 PM

নির্বাচনে জিতে যা বললেন ডিপজল

নির্বাচনে জিতে যা বললেন ডিপজল

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদে আবারও সভাপতি পদে বিজয়ী হয়েছেন মিশা সওদাগর। শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন। এ নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হন মনোয়ার হোসেন ডিপজল। তিনি মোট ভোট পেয়েছেন ৩১১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চিত্রনায়ক রুবেল ২৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নির্বাচনে বিজয়ী হয়ে ডিপজল বলেন, শিল্পীরা তাদের আস্থার যায়গাতে ভোট দিয়েছে। আমরা শিল্পীদের পাশে ছিলাম এবং আগামীতেও থাকবো। নির্বাচনে কে জিতলো কে হারল সেটা বিষয় না। দিন শেষে আমরা শিল্পী। আমরা সবাই মিলে চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।


এক নজরে ফলাফল: আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মামনু ইমন পেয়েছেন (২৪৫) ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নূর মোহাম্মদ খালেদ আহমেদ পেয়েছেন ১০৫ ভোট। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন ২৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার প্রতিদ্বন্দ্বি ডন পেয়েছেন ১২২ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে একক প্রার্থী থাকায় সুব্রতকে বিজয়ী ঘোষণা করায় ওই পদটিতে ভোট গ্রহণ হয়নি। কার্যকরী সদস্য পদ রয়েছে ১১টি। এই পদগুলোর জন্য প্রার্থী হয়েছেন ১৪ জন। তাদের প্রাপ্ত ভোট হল- অঞ্জনা সুলতানা -৩২৪, অরুনা বিশ্বাস-৩১৫, আলীরাজ-৩৩৬, আফজাল শরীফ-২৯৩,আসিফ ইকবাল-৩১৪, আলেক জান্ডার বো-৩৩৭, জেসমিন – ৩০৯, জয় চৌধুরী-৩০৩, বাপ্পারাজ-৩০১, মারুফ আকিব-২৭৩, রোজিনা-৩২০। এছাড়া পরাজিত তিন প্রার্থীদের প্রাপ্ত ভোট হল- নাসরিন (১৮১), রঞ্জিতা (১২১) ও শামীম খান (চিকন আলী) ২০৩। এবার ২১টি পদের বিপরীতে ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার ৪৪৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৮৬জন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) বৃষ্টি উপেক্ষা করে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status