ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
পাপনের মোবাইলে যুক্ত হলো মিরাজের নাম্বার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 26 October, 2019, 5:30 PM

পাপনের মোবাইলে যুক্ত হলো মিরাজের নাম্বার

পাপনের মোবাইলে যুক্ত হলো মিরাজের নাম্বার

বেতন বাড়ানোসহ ১৩ দফা দাবিতে আন্দোলনরত ক্রিকেটারদের সঙ্গে অনেক চেষ্টা করেও তাদের মোবাইল নাম্বারে সংযোগ দিতে পারেননি বিসিবির কর্মকর্তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকরা যখন সাকিব-তামিমদের নাম্বারে যোগাযোগ করার জন্য ব্যস্ত ঠিক তখন বোর্ড পরিচালকদের সামনেই মেহেদী হাসান মিরাজকে ফোন দেন নাজমুল হাসান পাপন এমপি।

কিন্তু বিসিবি সভাপতির ফোনও রিসিভ করেননি মিরাজ। যে কারণে বোর্ড পরিচালকদের সামনেই মেজাজ হারিয়ে মিরাজের নাম্বার ডিলেট করে দেন পাপন।

শুক্রবার দেশের একটি জনপ্রিয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, সত্যি বললে ফোন শুধু মিরাজকেই করেছিলাম। অন্যদের করিনি, কারণ বোর্ডের অন্যরা ওদের ফোন করেই যাচ্ছিল। কিন্তু ওরা ধরছিল না। তাই আমিও আর চেষ্টা করিনি, করেছি শুধু মিরাজকেই। সবার সামনেই ওর ফোন নাম্বার ডিলিট করার কথাও বলেছি। তবে এখন আবার ঢুকিয়েও নিয়েছি।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছে, প্রয়োজনের সময় বিসিবি সভাপতির কাছ থেকে ব্যাপক সুযোগ-সুবিধা নেন মিরাজ। অথচ বোর্ডের বিরুদ্ধে অন্য ক্রিকেটারদের সঙ্গে ধর্মঘটে যোগ দেন তিনি। এমনকি পাপনের ফোনও ধরেননি এ অলরাউন্ডার।

মিরাজ প্রসঙ্গে বিসিবি সভাপতি আরও বলেছেন, মিরাজ আমি তোমার জন্য কিনা করেছি! অথচ তুমি আমার ফোনই ধরনি। আজকের পর থেকে আমার ফোন থেকে তোমার নম্বর ডিলিট করে দেব আমি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status