ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
আসামের আটককেন্দ্রে বাঙালির মৃত্যু, মরদেহ নেবে না পরিবার!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 October, 2019, 4:14 PM

আসামের আটককেন্দ্রে বাঙালির মৃত্যু, মরদেহ নেবে না পরিবার!

আসামের আটককেন্দ্রে বাঙালির মৃত্যু, মরদেহ নেবে না পরিবার!

ভারতের আসামের নলবাড়ি জেলার মুকালমুয়া থানার সোতেমারির বাসিন্দা ফালু দাস। ৭০ বছরের বৃদ্ধ ভারতীয় নাগরিক। নির্বাচন কমিশনের সচিত্র পরিচয় পত্র রয়েছে তার। কিন্তু ফরেনার্স ট্রাইব্যুনাল তার নাগরিকত্ব মেনে নিতে অস্বীকার করে। ২০১৭ সালের জুলাই মাসে তাঁকে ‘বিদেশি’ বলে ঘোষণা করা হয়। এর পরেই তাকে যেতে হয় আসামের গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে বন্দি ফালুকে ১১ অক্টোবর অসুস্থ অবস্থায় স্থানীয় সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। তারপর অবস্থার অবনতি হওয়ায় পাঠানো হয় গুয়াহাটি। সেখানেই মৃত্যু হয় তার। বৃহস্পতিবার গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালেই মারা যান তিনি।

এদিকে, ফালু দাসের ছেলেদের অভিযোগ, অসুস্থতার খবরটুকুও তাদের জানানো হয়নি। মারা যাওয়ার পর খবর দেওয়া হয়। কিন্তু তিনি যেহেতু ‘বাংলাদেশি’ তাই দেহ নিতে অস্বীকার করেন ফালুর ছেলেরা। গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত বৃদ্ধের তিন সন্তানই জানিয়েছেন, তাদের বাবাকে যখন ‘বাংলাদেশি’ বলা হচ্ছে, তখন সেদেশের সরকারকেই মরদেহ দেওয়া হোক। তারা মরদেহ নেবেন না। 

এর আগে, তেজপুর ডিটেনশন ক্যাম্পে বন্দি দুলাল পাল ১৩ অক্টোবর অসুস্থ অবস্থায় গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেলে তাঁর পরিবারও দেহ নিতে অস্বীকার করে। দুলালবাবুর ডেথ সার্টিফিকেটে ঠিকানা ‘ঢাকা’ লেখা হয়েছিল। পরে দুলালবাবুর ছেলেরা দেহ নিতে অস্বীকার করলে ডেথ সার্টিফিকেট বদলে আসামের ঠিকানা লেখা হয়। প্রায় দিন দশেক পর সত্‍কার হয় মরদেহের।

এই ঘটনা প্রসঙ্গে আসাম রাজ্য নাগরিক অধিকার সুরক্ষা সমন্বয় সমিতি’র মহাসচিব সাধন পুরকায়স্থ বলেন, অত্যন্ত অমানবিক পরিবেশে বাঙালিদের বিদেশি বানিয়ে হত্যা করা হচ্ছে আসামে। দুলাল পালের পর ফালু। আসামে বিজেপি‌র আমলে বন্দিশালায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status