ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ইমরান খানের চেয়ারে বসে টিকটক ভিডিও বানালেন এই তরুণী!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 October, 2019, 12:12 PM

ইমরান খানের চেয়ারে বসে টিকটক ভিডিও বানালেন এই তরুণী!

ইমরান খানের চেয়ারে বসে টিকটক ভিডিও বানালেন এই তরুণী!

প্রধানমন্ত্রীর চেয়ারে বসা তো দূরের কথা প্রধানমন্ত্রীর অফিসে ঢুকতেও বহু আনুষ্ঠানিকতার প্রয়োজন হয়। অথচ স্বয়ং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের চেয়ারে বসেই টিকটক ভিডিও বানিয়ে ফেললেন হারেম শাহ নামের এক তরুণী!

ওই টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়। এরপর থেকেই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

এ ঘটনায় হারেম শাহ নামের ওই তরুণী পাকিস্তানে রীতিমতো তারকা খ্যাতি অর্জন করেছেন। টিকটকে তার ১০ লাখের বেশি ফলোয়ার রয়েছে।

টিকটক ভিডিওতে দেখা যায়, ওই নারী পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কনফারেন্স-রুমে হাঁটছেন। পাঞ্জাবি এবং হিন্দি গানের তালে তালে পা ফেলতে ফেলতে তিনি এক সময় প্রধানমন্ত্রীর চেয়ারেই বসে পড়লেন!

এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ায় বিপাকে পড়েছেন হারেম। চারদিক থেকে ধেয়ে আসছে সমালোচনার তির। কীভাবে তিনি প্রধানমন্ত্রীর অফিসে ঢুকে পড়লেন, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

পাকিস্তানি গণমাধ্যমকে হারেম বলেন,  আমি ওখানে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই গেছি। কেউ আমাকে বাধা দেয়নি। নীতিমালার বিরুদ্ধে কিছু করলে তারা নিষেধ করতেন।

এর আগে হারেমকে পাকিস্তানের শীর্ষস্থানীয় কয়েকজন নেতার সঙ্গে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ইমরান খানেরও তিনি ঘনিষ্ঠ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status