|
ধানমন্ডির আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে, এক নারীর মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
|
![]() ধানমন্ডির আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে, এক নারীর মৃত্যু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল বলেন, সকাল ৯টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনও ডাম্পিংয়ের কাজ চলছে। তিনি জানান, ওই ভবনে অগ্নিকাণ্ডের সময় ভবন মালিকের ছেলে রাফসানসহ অন্যরা ধোঁয়ায় অসুস্থ দু’জনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অজ্ঞাতপরিচয় এক নারীকে মৃত ঘোষণা করেন। রাফসানদের বাসার গৃহকর্মী শাহেদা হাসপাতালে চিকিৎসাধীন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
