ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
রাণীনগরে আট জুয়ারি আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 26 October, 2019, 11:22 AM

রাণীনগরে আট জুয়ারি আটক

রাণীনগরে আট জুয়ারি আটক

নওগাঁর রাণীনগরে তাসের মাধ্যমে টাকা দিয়ে জুয়া খেলার সময় আট জুয়ারিকে আটক করেছে থানাপুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম বালুভরা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের মৃত নাছিরের ছেলে মো: আনারুল (৪৫), লবিরের ছেলে জুয়েল খন্দকার (৩১), আহাদ আলীর ছেলে সোহলে (৩০), মুক্তার হোসেনের ছেলে মামুন রশিদ (৩০), মৃত মোসলেমের ছেলে পিন্টু প্রামানিক (৩৫), আক্তার আলী সরদারের ছেলে পিন্টু সরদার (২৪), মকবুলের ছেলে আশরাফুল (২৮) ও আক্কাস আলীর ছেলে মান্নান ফকির (৩৩)।

রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক জানান, তাসের মাধ্যমে টাকা দিয়ে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আট জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া খেলার অপরাধে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status