ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
হাসপাতালে মারা যাব, তবুও প্যারোলে মুক্তি নেব না: খালেদা জিয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 26 October, 2019, 11:07 AM

হাসপাতালে মারা যাব, তবুও প্যারোলে মুক্তি নেব না: খালেদা জিয়া

হাসপাতালে মারা যাব, তবুও প্যারোলে মুক্তি নেব না: খালেদা জিয়া

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছেন তার স্বজনরা।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বেগম খালেদা জিয়ার স্বজনরা বিএসএমএমইউ হাসপাতালে প্রবেশ করেন।

‘যথাযথ চিকিৎসা না হওয়ায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটেছে। হাঁটা-চলা করতে পারেন না। প্যারালাইজড রোগীর মতো সারাক্ষণ বিছানায় শুয়ে থাকেন তিনি।

হাত দিয়ে তিনি পানির গ্লাসটা পর্যন্ত ধরতে পারেন না। এমন অবস্থায় খালেদা জিয়া বলেছেন, প্রয়োজন হলে হাসপাতালে মারা যাব, তবুও প্যারোলে মুক্তি নেব না।’

শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় এসব কথা জানান নাম প্রকাশে অনিচ্ছুক খালেদা জিয়ার এক স্বজন।

সাক্ষাৎ শেষে বেরিয়ে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম উপস্থিত সাংবাদিকদের বলেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চান তারা। কারণ হাসপাতালে তাকে কোন চিকিৎসা দেয়া হচ্ছে না।

সেলিমা ইসলামের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে খালেদা জিয়ার ওই স্বজন বলেন, সেলিমা ইসলাম যা বলেছেন তা খালেদা জিয়া বলেননি। তবে তিনি জামিনে মুক্তি চান। জামিনে মুক্তি পেলে তার চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নেবেন। প্রয়োজনে হলে বিদেশে যাবেন।

তবে তিনি প্যারোলে মুক্তি চান না। আমাদের বলেছেন, প্রয়োজনে হাসপাতালে বিনা চিকিৎসায় মারা যাবেন, তবুও প্যারোলে মুক্তি চান না। ওয়ান-ইলেভেনের সময়েই উনি বিদেশে যাননি। এখন তো প্রশ্নই ওঠে না।

হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যাওয়া স্বজনদের মধ্যে ছিলেন তার ভাই শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের বোন শাহিনা খান জামান বিন্দু, শামীম ইস্কান্দারের ছেলে অভিক ইস্কান্দার ও অরিক ইস্কান্দার।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুই মামলায় ১০ ও ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে খালেদা জিয়া বর্তমানে বিএসএমএমইউয়ে চিকিৎসাধীন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status