ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাদল দিনে অফিস যাওয়ার প্রস্তুতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 October, 2019, 10:14 AM

বাদল দিনে অফিস যাওয়ার প্রস্তুতি

বাদল দিনে অফিস যাওয়ার প্রস্তুতি

তিনদিন ধরে রাজধানীসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে সকালে যাদের অফিসে যাওয়ার প্রয়োজন তারাই বোঝেন কতটা সমস্যা। রাস্তার বের হলেই গাড়ি পাওয়া থেকে শুরু করে অফিস পৌঁছানো পর্যন্ত খুবই কষ্ট।


আসুন জেনে নিই বাদল দিনে অফিস যাওয়ার প্রস্তুতি।

১. বর্ষাকালে পোশাক নির্বাচনে অনেক সর্তক হতে হবে। নারীরা এ সময় বেগুনি, সবুজ, মেরুন, নীলচে ধরনের গাঢ় রঙের পোশাক পরতে পারেন। এছাড়া সুতি কাপড় পরলে আরাম পাওয়া যাবে, তবে এ সময় তা যেন অবশ্যই পাতলা সুতি কাপড় হয়। আর লিলেন, সিনথেটিক ফেব্রিকের পোশাক পরা যেতে পারে কারণ এগুলো দ্রুত রোদে শুকায়।

অন্যদিকে পুরুষেদের ক্ষেত্রে প্যারাস্যুট কাপড়ের শার্ট-প্যান্ট পরতে পারেন। প্যারাস্যুট কাপড়ের শার্ট-প্যান্ট সহজে বৃষ্টিতে ভেজে না এবং সামান্য ভিজলেও দ্রুত শুকিয়ে যায়

২. বৃষ্টিতে সুরক্ষা দেবে রেক্সিনের বেল্ট ও জুতা। বর্ষায় রেক্সিন, প্লাস্টিকের জুতা, টল-বুট বা গামবুট জুতা ব্যবহার বেশ সুবিধাজনক। রেক্সিনের জুতা পড়লে অফিসের ফরমাল জুতাই মনে হবে।

৩. অফিসের ব্যাগে সব সময়ই প্রয়োজনীয় কাগজপত্র থাকে। আর তাই বৃষ্টির দিনে ব্যাগ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সর্তক থাকতে হবে। এ সময় কোনোভাবেই চামড়ার ব্যাগ ব্যবহার করা যাবে না। কারণ চামড়ার ব্যাগ বিজে যাওয়ার ভয় থাকে। এ সময় ওয়াটার রেসিস্ট্যান্ট অফিশিয়াল ব্যাগ ব্যবহার করতে পারেন।

৪. বৃষ্টির দিনে ছাতার বিকল্প নেই। আর তাই বৃষ্টি থাকুক আর নাই থাকুক অফিসের উদ্দেশে ঘর থেকে বের হলেই ব্যাগে অবশ্যই ছাতা রাখতে হবে।

৫. বৃষ্টিতে ছাতা ব্যবহারে ঝামেলা মনে হলে রেইনকোর্ট ব্যবহার করতে পারেন।

৬. বৃষ্টির দিনে ব্যাগে ছোট আকারের তাওয়াল রাখাতে পারেন। অফিসের পৌঁছানোর পরে তাওয়াল দিয়ে ভাল করে মাথা ও শরীরের অন্যান্য অঙ্গ মুছে নিতে পারেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status