ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ধর্মঘট শেষে আজ ফের শুরু জাতীয় ক্রিকেট লিগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 26 October, 2019, 9:36 AM

ধর্মঘট শেষে আজ ফের শুরু জাতীয় ক্রিকেট লিগ

ধর্মঘট শেষে আজ ফের শুরু জাতীয় ক্রিকেট লিগ

ক্রিকেটারদের ধর্মঘটের কারণে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড নির্ধারিত সময়ে শুরু হয়নি। তৃতীয় রাউন্ড শুরু হওয়ার কথা ছিল বৃহস্পতিবার।

বুধবার বিসিবি ও ক্রিকেটারদের মধ্যে সমঝোতার পর জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ দু’দিন পিছিয়ে দেয়া হয়। আজ থেকে দেশের চারটি ভেন্যুতে শুরু হবে তৃতীয় রাউন্ডের খেলা। এবার চোখ রাঙাচ্ছে বৃষ্টি। আজও সারা দেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

প্রথম স্তরের ম্যাচে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগের মুখোমুখি হবে ঢাকা বিভাগ। কক্সবাজারে আরেক মাঠে প্রথম স্তরের দ্বিতীয় ম্যাচে রাজশাহীর প্রতিপক্ষ রংপুর। বগুড়ায় দ্বিতীয় স্তরের ম্যাচে বরিশালের বিপক্ষে নামবে ঢাকা মেট্রো। রাজশাহীতে চট্টগ্রামের প্রতিপক্ষ সিলেট। আগের ম্যাচে আম্পায়ারদের সঙ্গে খারাপ ব্যবহারের জন্য এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন রংপুরের অধিনায়ক নাসির হোসেন। তৃতীয় রাউন্ডে তিনি খেলতে পারবেন না।

প্রথম স্তরে ১৩.৭ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে খুলনা।

এরপর রয়েছে ঢাকা বিভাগ (৬.৯৪), রংপুর (৫.২২) ও রাজশাহী (৪.৬১)। দ্বিতীয় স্তরে ১২ পয়েন্ট নিয়ে সবার উপরে বরিশাল বিভাগ। এরপর সিলেট (১১.১৯), চট্টগ্রাম (৬.৯২) ও ঢাকা মেট্রো (৪.৪৯)।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status