ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
টি-টোয়েন্টিতেও ফিরছেন স্মিথ-ওয়ার্নার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 25 October, 2019, 11:29 PM

টি-টোয়েন্টিতেও ফিরছেন স্মিথ-ওয়ার্নার

টি-টোয়েন্টিতেও ফিরছেন স্মিথ-ওয়ার্নার

অস্ট্রেলিয়ার দুই সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার ওয়ানডে ও টেস্টের পর এবার জাতীয় দলের জার্সি গায়ে এবার টি-টোয়েন্টিতেও ফিরছেন। নিজ মাটিতে রবিবার থেকে শুরু হওয়া শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে অসিরা।

ওই সিরিজ দিয়ে আবারো টি-টোয়েন্টি ফরম্যাটে খেলতে নামবেন বল-বিকৃতির জন্য নিষেধাজ্ঞা পাওয়া স্মিথ-ওয়ার্নার। আর এই সিরিজ দিয়ে আগামী বছর দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া।

২০১৮ সালের মার্চে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল বিকৃতির সাথে জড়িত ছিলেন তৎকালীন অধিনায়ক স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নার। বল বিকৃতি করেছিলেন ক্যামেরন বেনক্রফট।

পরবর্তীতে বল বিকৃতির কারনে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বছরের জন্য নিষিদ্ধ করে স্মিথ-ওয়ার্নারকে। আর নয় মাসের জন্য নিষিদ্ধ হন বেনক্রফট।

গত ওয়ানডে বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ফিরেন স্মিথ-ওয়ার্নার। এরপর অ্যাশেজ দিয়ে টেস্ট ফরম্যাটে ফিরেন স্মিথ-ওয়ার্নার-বেনক্রফট। ওয়ানডে ও টেস্টের পর এবার টি-টোয়েন্টি ফরম্যাটেও ফিরতে যাচ্ছেন স্মিথ-ওয়ার্নার। তাই শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্পটলাইট থাকবে স্মিথ-ওয়ার্নারের উপর।

এদিকে, বিশ্বকাপকে মাথায় রেখে টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে অস্ট্রেলিয়া। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে অসিরা। টেস্টের এক নম্বর স্থানে উঠা, ওয়ানডে বিশ্বকাপ জয়ের নজির গড়লেও টি-টোয়েন্টিতে বড় কোন সাফল্য নেই অস্ট্রেলিয়ার। ২০১০ সালের আসরের ফাইনালে উঠলেও শিরোপা হাতছাড়া হয় তাদের। তাই দেশের মাটিতে আগামী বিশ্বকাপে সাফল্য পেতে এখন থেকেই নকশা আঁকছে অস্ট্রেলিয়া।

প্রধান নির্বাচক ট্রেভর হেন্স এ ব্যাপারে বলেন, ‘আগামী বিশ্বকাপকে সামনে রেখেই আমরা দল সাজিয়েছি। বিশ্বকাপের আগ পর্যন্ত দল নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’

অস্ট্রেলিয়া দল:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন আগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডরমট, বিলি স্টানলেক, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাস্টন টার্নার, এন্ড্রু টাই, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status