|
শিশু গৃহকর্মী জান্নাতিকে হত্যার রোমহর্ষক বর্ণনা
নতুন সময় প্রতিবেদক
|
![]() শিশু গৃহকর্মী জান্নাতিকে হত্যার রোমহর্ষক বর্ণনা শুক্রবার (২৫ অক্টোবর) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে শিশু জান্নাতি (১২) হত্যার এমন রোমহর্ষক বর্ণনা দিয়েছেন আসামি রুকসানা পারভীন। ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এসব তথ্য মোহাম্মদপুর থানার ওসি জিজি বিশ্বাস নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ২৪ অক্টোবর শিশু জান্নাতির বাবা মো. জানু মোল্লা মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারে গৃহকর্ত্রী রুকসানা পারভীন, তার স্বামী সাঈদ আহম্মেদসহ অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করেন। ঘটনার পরপরই মোহাম্মদপুর থানা-পুলিশ রুকসানা পারভীনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য রাজি হলে শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা তাকে মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারকের খাস কামরায় নিয়ে যান।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
