|
গুলি হবে গুলি, অ্যাকশন...
নতুন সময় প্রতিনিধি
|
![]() গুলি হবে গুলি, অ্যাকশন এক মিনিট ৫ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, ওসি আলমগীর হোসেনের নেতৃত্বে মুন্সিগঞ্জের লৌহজং থানা পুলিশের একটি দল স্পিডবোটে নিয়ে জেলেদের একটি স্পিডবোটকে তাড়া করছে। এসময় জেলেদের স্পিডবোটটি পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশের স্পিডবোট থেকে বন্দুক উঁচিয়ে বারবার বলা হয় ‘গুলি কর, গুলি কর’। এসময় ওসিকে বলতে শোনা যায়, “গুলি হবে গুলি, আজকে গুলি… অ্যাকশন।” মাছ ধরতে আসা স্পিডবোটটি তাড়া খেয়ে নদীর তীরে ভেড়ার পর ছয়জনকে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করতে দেখা যায়। এ ব্যাপারে লৌহজং থানার ওসি আলমগীর হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অভিযানে আসলে কোনো গুলি করা হয়নি। গুলি গুলি বলে জেলেদের ভয় দেখানোর জন্য বলা হয়েছে। এদিকে, এই ভিডিও ফেসবুকে প্রকাশ হওয়ার পরই অনেকে এই অভিযানের প্রশংসা করেছেন। তবে কেউ এই অভিযানকে বাড়াবাড়ি বলেও উল্লেখ করেছে। ‘মা ইলিশ’ সংরক্ষণের জন্য ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
