ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
লিজাকে নিয়ে গরমিল তথ্য, কী ঘটেছিল সেদিন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 October, 2019, 7:16 PM

লিজাকে নিয়ে গরমিল তথ্য, কী ঘটেছিল সেদিন?

লিজাকে নিয়ে গরমিল তথ্য, কী ঘটেছিল সেদিন?

ঘটনা নিয়ে তৈরী হয়েছে ধোঁয়াশা। কিছুদিন আগে স্বামীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ করতে রাজশাহীর শাহ মখদুম থানায় গিয়েছিলেন লিজা নামের এক তরুণী। অভিযোগটি ফৌজদারি অভিযোগ না হওয়ায় থানার ওসি লিজাকে পাশের ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠান। সেখান থেকে বেরিয়েই গায়ে আগুন দেন তিনি। পুলিশ বলছে এটা আত্নহত্যা। কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনের তদন্তকারী দল শাহ মখদুম থানা পুলিশ ও ভিকটিম সাপোর্ট সেন্টারের দেয়া তথ্য-উপাত্তে গরমিল পায়।

তদন্তকারী দল জানায়, পুলিশের জিডিতে লিজার শ্বশুড়-শ্বাশুড়ির বিরুদ্ধে নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে। কিন্তু ভিকটিম সাপোর্ট সেন্টার বলছে লিজা এদের নাম জানতেন না, নাম জানতেই তিনি বাইরে গিয়েছিলেন। অধিকতর অদন্তের জন্যে মানবাধিকার কমিশনের একটি তদন্তদল শুক্রবার (২৫ অক্টোবর) রাজশাহী এসেছে।


উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর লিজা থানায় গিয়েছিলেন অভিযোগ করতে। থানা থেকে বেরিয়ে কিছুদূর গিয়েই মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে তিনি নিজের গায়ে আগুন দেন। চারদিন পর বার্ন ইউনিটে চিকিৎসারত অবস্থায় লিজা মারা যান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status