ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিতম্ব বড় করে এখন আফসোস করছেন যে নারী...
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 October, 2019, 5:17 PM

নিতম্ব বড় করে এখন আফসোস করছেন যে নারীins class=

নিতম্ব বড় করে এখন আফসোস করছেন যে নারী

তার নাম সোফি এলিস। যখন তার বয়স মাত্র ২০ বছর, তখন এই নরওয়েজিয়ান ব্লগার ও টিভি ব্যক্তিত্ব নিজের নিতম্ব বড় করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। তার মতে তিনি আসলে শরীরের এই অংশটায় পরিবর্তন এনে একটু উঁচু করতে চেয়েছিলেন। আর এটা করতে সার্জারি সম্পর্কে জানাটাও খুব একটা কঠিন ছিল না। ইন্সটগ্রামে এমন অনেক প্রমোশনাল তথ্য ছিল যেখানে সার্জারি কোথায় করবে, সার্জন কে হতে পারেন এবং এর প্রক্রিয়া সব কিছুই ছিল।

তিনি তুরস্কে একটি জায়গা পেয়েও গেলেন। কিন্তু মূল্য সম্পর্কে কিছু জানাননি যদিও বলেছেন দর কষাকষির সুযোগ আছে। সোফির ভাষায়, 'সত্যি বলতে ধারনার চেয়েও সস্তা ছিল। এর আরও মূল্য হওয়া উচিত ছিল। তারা একটি বিলাসী স্বপ্ন দেখিয়েছে। প্যাকেজে সার্জারি পরবর্তী পরিচর্যা, একজন প্রাইভেট ড্রাইভার , বাসায় মেডিকেল সহকারী ও এবং যে হাসপাতাল সেটি খুবই পরিচ্ছন্ন। আমার কাছেই এটাকেই সবচেয়ে ভালো মনে হলো।'

কিন্তু নিতম্ব ইমপ্ল্যান্ট বা সার্জারি করে নিতম্বের আকার বড় করার পাঁচ বছর পর এসে সোফি এখন এ থেকে মুক্তি চান। বাড়তি অংশ সরিয়ে ফেলতে চাইছেন তিনি। কারণ মানুষের ধারণ, এটা খুবই অস্বাভাবিক ও শরীরের অন্য অংশের সাথে এটি ম্যাচ করেনি। সোফি দুটি টিভি শো ও পডকাস্ট উপস্থাপন করে অত্যন্ত পরিচিত মুখ; এবং ইন্সটগ্রামে তার ফলোয়ার প্রায় পাঁচ লাখ। তিনি বলেছেন, সার্জারি নিয়ে ভক্ত-ফলোয়ারদের নেতিবাচক কমেন্ট আসতেই থাকে। সোফির মন এখন ঘুরে গেছে। কারণ নিতম্ব যখন বড় করেছিলেন, অনেকটা ঝোঁকের বশে সিদ্ধান্ত নেন তিনি। 

২৪ বছর বয়সী এই তরুণী সিলিকন ইমপ্ল্যান্ট বেছে নিয়েছিলেন; অর্থাৎ শরীরের অন্য অংশ থেকে ফ্যাট নিয়ে নিতম্বে স্থাপন করা হয়েছিল। সোফি বলেছেন তিনি আগে খুব একটা চিন্তিত ছিলেন না। নিতম্ব বাড়ানোর সার্জারি নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে অনেক নেতিবাচক আলোচনা হচ্ছে। বিশেষ করে ব্রাজিলিয়ান বাট লিফট বা বিবিএল পদ্ধতিতে নিতম্ব বাড়াতে তুরস্কে যাওয়া দুজন ব্রিটিশ নারীর মৃত্যুর পর। ব্রিটিশ প্লাস্টিক সার্জনদের একটি এসোসিয়েশন বলছে রোগী মারাত্মক জটিলতা দেখা দিতে পারে এমনকি মৃত্যুও হতে পারে।

সোফি বলেন, সার্জারির পর তার খুব ব্যথা হতো। এমন হবে তার ধারণায় ছিল কিন্তু এখন তিনি সত্যিই সমালোচনার মুখে পড়েছেন।তিনি এখন বুঝতে পারছেন যে তার দারুণ সুন্দর একটা শরীর আছে এবং সংযোজিত সিলিকন সরিয়ে ফেলতে চান। ওয়েবসাইট ঘেঁটে একজন ভালো সার্জনেরও খোঁজ পেয়েছেন তিনি। কিন্তু এখানে একটি জটিলতা আছে। সোফির ভাষায়, 'আমি সব সিলিকন পুরোপুরি সরিয়ে ফেলতে পারব না। বরং কিছু ছোট সিলিকন প্রতিস্থাপন করতে হবে'।

সোফি জানতে পেরেছেন যে, নিতম্বের আকার বাড়াতে আগে যেই সিলিকন তিনি ব্যবহার করেছিলেন, সেটি আসলে স্তনের আকার বাড়ানোর জন্য ব্যবহার হয়! ব্রিটিশ প্লাস্টিক সার্জনদের একটি এসোসিয়েশন প্রেসিডেন্ট সাইমন হুইদে বলেছেন ঝুঁকিপূর্ণ ব্যক্তিরা সামাজিক যোগাযোগের মাধ্যমে সস্তায় কসমেটিক সার্জারির জন্য প্রলুব্ধ হচ্ছেন এবং এর প্রবণতা বাড়ছে। তাই সোফি এখন 'কসমেটিক সার্জারি ট্যুরিজম' সম্পর্কে সবাইকে সচেতনও করছেন। কারণ বিদেশে এ ধরণের সার্জারি বিপজ্জনক হতে পারে। কারণ শুধু শারীরিক নয় মানসিক বিষয়ও এতে জড়িত।

সোফি বলেন, 'আমি অতীতের জন্য কষ্ট পাচ্ছি না; তবে আমি যেটা করেছিলাম সেটি আমার সাথে মানায়নি। এটা নিয়ে খোলামেলা বলাটা গুরুত্বপূর্ণ যাতে করে আর কেউ একই ফাঁদে না পড়ে যাতে আমি পড়েছিলাম। আমি চাইনা কেউ এটি করুক। আর আমি যদি এক বা দুজন বোনকে সহায়তা করতে পারি সেটিই বড় কিছু। আমার পরামর্শ হবে ভালো করে জানুন। তাড়াহুড়া করে কিছু করবেন না। কোন কিছু সস্তা হলেও হয়তো সেটি যথেষ্ট ভালো নাও হতে পারে।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status