|
৫ সন্তান থেকেও গোয়ালঘরে বাবা-মা
নতুন সময় ডেস্ক
|
![]() ৫ সন্তান থেকেও গোয়ালঘরে বাবা-মা শুকুর দেওয়ান ছিলেন গ্রামের স্বচ্ছল কৃষক। তার নিজের বাড়ি, চাষবাসের উপযোগী জমি, প্রচুর হাস-মুরগি আর গরু-ছাগলের খামার ছিল। বিয়ের পর তাদের সংসারে একে একে চার মেয়ে ও এক ছেলের জন্ম হয়। বড় হওয়ার পর চার মেয়ে মর্জিনা, রোকেয়া, খোদেজা ও সালমাকে ভালো ঘর দেখে বিয়ে দেন। একমাত্র ছেলে হোসেন দেওয়ানকেও (৩০) বিয়ে করান। একমাত্র ছেলে ও পুত্রবধূকে নিয়ে ভালোই চলছিল শুকুর দেওয়ানের চারজনের সংসার। কিছুদিন আগে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হন শুকুর দেওয়ান। তখন চিকিৎসার কথা বলে তাকে পাশের গলাচিপা উপজেলায় নিয়ে যান একমাত্র ছেলে হোসেন দেওয়ান। সেখানে গিয়ে চিকিৎসার বদলে বাবার সব সম্পাতি নিজের নামে দলিল করে নেন তার ছেলে। পরে জালিয়াতি করে নিজের নামে লিখে নেয়া বাবার সমস্ত সম্পত্তি চাচা তাজু দেওয়ানের কাছে বিক্রি করে দেন। এরপর গ্রাম ছেড়ে পালিয়ে যান ছেলে হোসেন দেওয়ান। কিছুদিন পর জমির দখল নেন শুকুর দেওয়ানের ভাই তাজু দেওয়ান। সে সময় তিনি বাড়ি থেকে তাড়িয়ে দেন শুকুর দেওয়ান ও তার স্ত্রীকে। তখন ছেলের নামে সব জমি লিখে দেয়ায় বাবা-মাকে আশ্রয় দেননি চার মেয়ের এক মেয়েও। তখন বাধ্য হয়ে পাশের বাড়ির একটি গোয়ালঘরে আশ্রয় নেন অসহায় এই বৃদ্ধ দম্পতি। এরপর থেকে গোয়ালঘরেই দিন কাটছে দেওয়ান দম্পতির। প্রতিবেশীদের দেয়া খাবার খেয়েই কোনোমতে দিন কাটছে এই বৃদ্ধ দম্পতির।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাইয়ের মধ্যে
বুবলীর ঘোষণার পর অপুর ফেসবুক পোস্ট, এত আলোচনা কেন? কী ছিল সেই বার্তায়
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সেমিকন্ডাক্টর রোডশোতে অস্টিনে শিল্প ও প্রবাসী বিশেষজ্ঞদের সাড়া
শান্তিরক্ষী বাহিনী বিশ্বশান্তি রক্ষায় যে ত্যাগ স্বীকার করেন, তা অনেকেই যথেষ্ট উপলব্ধি করেন না: শামা ওবায়েদ
