ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ওষুধের নাম করে মেয়ের মুখে বিষ তুলে দিলেন মা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 25 October, 2019, 4:41 PM

ওষুধের নাম করে মেয়ের মুখে বিষ তুলে দিলেন মা

ওষুধের নাম করে মেয়ের মুখে বিষ তুলে দিলেন মা

হত্যার জন্য নিজের আট বছরের মেয়ের মুখে বিষ তুলে দিলেন নিষ্ঠুর মা। পরে বিষ পানে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। যদিও তার অবস্থা স্থিতিশীল রয়েছে। আর হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশুটি।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

ওই মায়ের নাম মৌসুমী। তিনি ওই গ্রামের লিটনের স্ত্রী। তার মেয়ের নাম ফাইজা।

ওইদিন মেয়ে ফাইজার মুখে বিষ তুলে দেন মৌসুমী নামের ওই পাষণ্ড মা। এ সময় শিশুটি বিষ খেতে চায়নি। তখন তিনি তাকে বলেন, ‘এই ওষুধ খেলে তোর শরীরে শক্তি বাড়বে’। এ কথা বলে ভুলিয়ে ভালিয়ে আট বছরের মেয়ের মুখে বিষ তুলে দেন ওই মা। পরে নিজেও ওই বিষ পান করেন।

এ ঘটনার পর মুমূর্ষু অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মায়ের অবস্থা স্থিতিশীল হলেও আশঙ্কামুক্ত নয় শিশুটি। তাকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

ওই নারীর আত্মীয়রা জানায়, মৌসুমীর স্বামী লিটন একজন হার্ডওয়্যার ব্যবসায়ী। কিন্তু তাদের মধ্যে মিল ছিলো। সাংসারিক নানা বিষয় নিয়ে দু’জনের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। ওই দাম্পত্য কলহের জের ধরেই মেয়ের মুখে বিষ তুলে দেন মা মৌসুমী।

এ সম্পর্কে ফমেক হাসপাতালের শিশু ওয়ার্ডের চিকিৎসকরা জানান, ওই শিশু ও তার মা কী পরিমাণ বিষ পান করেছেন তা বলতে পারছে না তাদের স্বজনরা। শিশু ফায়জাকে আমরা ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছি। আর তার মাকে নারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status