ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
দোয়েল মোবাইলের মোড়ক উন্মোচন করলেন সজীব ওয়াজেদ জয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 October, 2019, 1:22 PM

দোয়েল মোবাইলের মোড়ক উন্মোচন করলেন সজীব ওয়াজেদ জয়

দোয়েল মোবাইলের মোড়ক উন্মোচন করলেন সজীব ওয়াজেদ জয়

মোড়ক উন্মোচন হলো দোয়েল মোবাইল ফোনের। বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) গাজীপুর কারখানায় তৈরি প্রথম এই মোবাইলটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সমর্থিত এই মোবাইলের মডেল নম্বর কে ৯।

মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে মোবাইল ফোনটি মুজিব বর্ষ উপলক্ষে উপহার হিসেবে উপদেষ্টার হাতে তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

এসময় ডাক ও টেলিযোগাযোগ সচিব অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র, নগদের এমডি তানভীর মিশুক, বিসিএসসিএলের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মুজিব বর্ষ উপলক্ষে অনুষ্ঠানে ‘১ মিনিটে নগদ অ্যাকাউন্ট সেবা, বিটিসিএল’র টেলিসেবা অ্যাপ, দোয়েল’র নতুন মডেলের ল্যাপটপ, বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিটের অবমুক্তকরণ, টেলিটকের ডিজিটাল আর্কাইভের উদ্বোধন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মপরিকল্পনার মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা।

এসময় বিটিসিএল’র ল্যান্ডলাইনের সংযোগ ফিও উঠিয়ে নেয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status