|
পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
|
![]() পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ ৩ জেলের মরদেহ উদ্ধার নিহরা হলেন- জাজিরার পূর্বনাওডোবা গ্রামের আব্দুল মান্নান (৫৫), মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বাচ্চু মাদবর (৩৫) ও ভোলার মনপুরা উপজেলার নিয়াজ উদ্দিন (৩৫)। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার জাজিরা উপজেলার পালেচরের ঝিনু মার্কেট এলাকার পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার সময় দুটি স্পিডবোটের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জেলে স্বপন মোল্যা (৩৫) নিহত হন। এ সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মান্নান বেপারি নামে একজন নিখোঁজ থাকার কথা নিশ্চিত করা হয়। কিন্তু বৃহস্পতিবার বিকেল ও সন্ধ্যায় জাজিরার বড়কান্দি এলাকা থেকে আব্দুল মান্নান, বাচ্চু মাদবর ও নিয়াজ উদ্দীন নামে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বলেন, স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আর কেউ নিখোঁজ আছেন কি-না আমরা নিশ্চিত নই।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
