ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
৫জি খাতে জাপানের কেডিডিআই বাংলাদেশে বিনিয়োগ করবে: মোস্তাফা জব্বার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 October, 2019, 11:35 PM

৫জি খাতে জাপানের কেডিডিআই বাংলাদেশে বিনিয়োগ করবে: মোস্তাফা জব্বার

৫জি খাতে জাপানের কেডিডিআই বাংলাদেশে বিনিয়োগ করবে: মোস্তাফা জব্বার

জাপানের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি  কেডিডিআই বাংলাদেশে  ৫জি, আইওটি, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং কানেক্টিভিটিখাতসহ ডিজিটাল প্রযুক্তিখাতে বিনিয়োগের  আগ্রহ প্রকাশ করেছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এর সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে  কেডিডিআই এর গ্লোবাল আইসিটি ডিভিশনের জেনারেল ম্যানেজার হিরায়েসু (হিরু) মরিশিতা  (HIROYASU (HIRO) MORISHITA)এর নেতৃত্বে দুই সদস্যের এক প্রতিনিধিদল  সৌজন্য সাক্ষাৎ করে। প্রতিনিধিদল সাক্ষাৎকালে বাংলাদেশে বিনিয়োগের এই আগ্রহ প্রকাশ করে।

টেলিযোগাযোগ মন্ত্রী জাপানকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশ গত ১১ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল  নেতৃত্বে বিভিন্নখাতে বিশেষ করে টেলিকম ও ডিজিটাল প্রযুক্তিখাত বিদেশি বিনিয়োগের থ্রাস্ট সেক্টরে পরিণত হয়েছে। বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ কাজে লাগিয়ে তিনি জাপানি উদ্যোক্তাদের বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ অত্যন্ত লাভ জনক  কর্মকান্ড।

এর আগে গত ২০১৮ সালে টেলিযোগাযোগ মন্ত্রী জাপানে অনুষ্ঠিত জাপান আইটি উইকে যোগদান করে জাপানি  ডিজিটাল প্রযুক্তিখাতের শিল্প উদ্যোক্তা বিশেষ করে জাপানি বৃহত্তম  টেলিকম কোম্পানি কেডিডিআই কর্তৃপক্ষের সাথে বাংলাদেশে টেলিকম খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন এবং এই খাতে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

এরই ধারাবাহিকতায় বিনিয়োগের সম্ভাব্যতা যাচাইয়ে কেডিডিআই প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছেন। কেডিডিআই প্রতিনিধিদল বাংলাদেশে সহসাই অফিস স্থাপন করে বিনিয়োগের ক্ষেত্র নির্ধারণে কাজ করবে বলে মন্ত্রীকে অবহিত করেন।

প্রতিনিধিদলের অপর সদস্য হলেন কেডিডিআই সিঙ্গাপুরের আইসিটি সেলস ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তাকাশি আওয়া (TAKESHI AWA) তিনি এখন কেডিডিআই এর বাংলাদেশের ব্যবসা দেখা শোনা করছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status