|
ইমরানকে হটানোর বিক্ষোভে জমিয়তকে নওয়াজ-বিলওয়ালের পূর্ণ সমর্থন
নতুন সময় ডেস্ক
|
![]() ইমরানকে হটানোর বিক্ষোভে জমিয়তকে নওয়াজ-বিলওয়ালের পূর্ণ সমর্থন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো আজাদি মার্চে পূর্ণ সমর্থন জানিয়েছেন বলে বৃহস্পতিবার জমিয়তের তরফে জানানো হয়েছে। জিয়ো নিউজ উর্দূর খবরে বলা হয়, জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান পৃথকভাবে নওয়াজ ও বিলওয়ালের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে ফজলুর রহমান গুরুতর অসুস্থ্ নওয়াজ শরিফের সুস্বাস্থ্য কামনা করেন। পাকিস্তানের গুরুত্বপূর্ণ এ দু’নেতাই ইমরান খানবিরোধী আজাদি মার্চে সমর্থন ও সহযোগীতার কথা জানিয়েছেন বলে দাবি করেছে জমিয়ত। বিলওয়াল ভুট্টো জারদারি সরাসরি আজাদি মার্চে অংশগ্রহণ করবেন বলেও জানিয়েছে দলটি। এদিকে জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই) প্রধান মাওলানা ফজলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। দেশের সাম্প্রতিক পরিস্থিতিসহ ঘোষিত আজাদি মার্চ নিয়ে খোলামেলা বিস্তারিত আলোচনা করেছেন তারা।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
