ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
সরে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলার প্রাঙ্গণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 October, 2019, 9:14 PM

সরে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলার প্রাঙ্গণ

সরে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলার প্রাঙ্গণ

সময় ঘনিয়ে আসছে অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এর। প্রতিবারের নেয় এবারও মেলা অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে। তবে উদ্যানের পূর্ব পাশ ছবিরহাট থেকে সরে গিয়ে পশ্চিম পার্শ্বের তিন নেতার মাজার প্রাঙ্গণ পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে।

মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মেলার প্রাঙ্গণ পরিবর্তন সম্পর্কে বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব পাশে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত কোনো আয়োজন করা সম্ভব নয়। সেদিক বিবেচনা করে এবারের মেলা উদ্যানের পশ্চিম পার্শ্বে সরিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যেই ডিজিটাল সার্ভের কাজ সম্পন্ন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সরকার ঘোষিত মুজিববর্ষ উপলক্ষে ২০২০ অমর একুশে গ্রন্থমেলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হচ্ছে। যার ছোঁয়া থাকবে মেলার সজ্জায়, বইয়ের পাতায়। ইতোমধ্যেই প্রণীত মেলার নীতিমালায় এ বিষয়টি অন্তর্ভুক্ত করেছে মেলা পরিচালনা কমিটি।’

বাংলা একাডেমির এই পরিচালক আরও বলেন, ‘২০১৯ সালের মতো ২০২০ সালের গ্রন্থমেলার নকশা ও সজ্জার দায়িত্বে রয়েছেন এনামুল করিম নির্ঝর। প্রাথমিক নকশা ইতোমধ্যেই করা হয়েছে। এবারের মেলায় আগতরা সোহরাওয়ার্দী উদ্যানের ছবিরহাট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি চত্বর এবং বাংলা একাডেমির বিপরীত পাশ দিয়ে প্রবেশ করতে পারবেন। সবমিলিয়ে ১৩টি প্রবেশদ্বার দিয়ে মেলায় প্রবেশ করা যাবে। তবে মেলার পরিসর ২০১৯ সালের থেকে বাড়ছে না।’

এদিকে, ২০২০ সালের মেলার জন্য বেশ আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে বাংলা একাডেমি। ইতোমধ্যেই মেলা পরিচালনা কমিটির সভায় মেলার নীতিমালার চূড়ান্ত হয়েছে। সেসঙ্গে মেলার স্টল বরাদ্দের জন্য শুক্রবার (২৫ অক্টোবর) গণমাধ্যমে বিজ্ঞাপন দেবে বাংলা একাডেমি।

জানা গেছে, আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে মেলার সীমানা চূড়ান্ত করা হবে। আর ১ জানুয়ারি মেলার স্টল বরাদ্দের লটারি অনুষ্ঠিত হবে। পরের দিন স্টল বরাদ্দের চূড়ান্ত তালিকা প্রকাশ করার পর শুরু হবে সজ্জার কাজ। যা চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। ২৫ জানুয়ারির মধ্যে স্টল সজ্জার কাজ শেষ করতে হবে।

এ প্রসঙ্গে জালাল আহমেদ বলেন, প্রতিবারই মেলা স্বল্প সময়ের প্রস্তুতির মধ্যে হয়ে থাকে। এবার সে বিষয় মাথায় রেখে চার মাস আগে থেকে প্রস্তুতি শুরু হয়েছে। আমরা আশা করছি, এবারের মেলা অন্য যেকোনো বারের চেয়ে গোজানো হবে।

প্রথা মেনে আগামী ১ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে অমর একুশে গ্রন্থমেলা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status