ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
শ্রেষ্ঠ তদন্তকারী ও সাহসিকতার পুরস্কার পেলেন সোনারগাঁ থানার এসআই আজাদ
আলমগীর হোসেন প্লাবন
প্রকাশ: Thursday, 24 October, 2019, 8:10 PM

শ্রেষ্ঠ তদন্তকারী ও সাহসিকতার পুরস্কার পেলেন সোনারগাঁ থানার এসআই আজাদ

শ্রেষ্ঠ তদন্তকারী ও সাহসিকতার পুরস্কার পেলেন সোনারগাঁ থানার এসআই আজাদ

নারায়নগঞ্জের সোনারগাঁ থানার চৌকস এসআই আবুল কালাম আজাদ আবারও ঢাকা বিভাগের শ্রেষ্ঠ মামলা তদন্তকারী কর্মকর্তা ও সাহসীতার জন্য পুরুষ্কার পেলেন।

তিনি ঢাকা রেঞ্জ এর ১৩ জেলার মধ্যে শ্রেষ্ঠ  মামলা তদন্তকারী কর্মকর্তা ( সাব-ইন্সপেক্টর)  হিসেবে নির্বাচিত হয়েছেন।উল্লেখ্য, তিনি   সোনারগাঁ থানার  ক্লু-লেস মার্ডার মামলা  তদন্ত, রহস্য উদঘাটন ও মামলার মূল আসামী গ্রেফতার এবং মামলার সকল আলামত উদ্ধার করায় এই স্বীকৃতি ও অর্জন করেন ।

বৃহস্প্রতিবার অপরাধ সভায়  ঢাকা রেঞ্জের ডিআইজি, বাংলাদেশ পুলিশের অহংকার, মানবতার ফেরীওয়ালা  সকলের প্রিয় অভিভাবক জনাব হাবিবুর রহমান বিপিএম বার, পিপিএম বার মহোদয় ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ মামলা তদন্তকারী কর্মকর্তা( সাব-ইন্সপেক্টর) হিসেবে পুরষ্কার প্রদান করেন।

এ সময় এসআই আজাদ ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম বার, পিপিএম বার মহোদয়ের  প্রতি  কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।  

এর সাথে সাথে তিনি আরও ধন্যবাদ জ্ঞাপন করেন জনাব মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল),  নারায়ণগঞ্জ মহোদয় ও সোনারগাঁ থানার সুযোগ্য অফিসার ইনচার্জকে।

এ সময় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব হারুন অর রশীদ, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়।উক্ত  সভায় আরও উপস্থিত ছিলেন  বাংলাদেশ পুলিশের  অতিরিক্ত ডিআইজি(ক্রাইম) জনাব মোঃ আসাদুজ্জামান, বিপিএম(বার) মহোদয় ও ঢাকা রেঞ্জের সকল পুলিশ সুপার মহোদয়গণ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status