|
সৌরভের আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
|
![]() সৌরভের আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি এখনও নিশ্চিত করা যায়নি। সৌরভ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চিত করেছেন তিনি উপস্থিত থাকবেন। আমরা এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যার্নাজিকে আমন্ত্রণ পাঠাবো। দ্বিতীয় টেস্টের প্রথম দিন উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ করা হচ্ছে তাদের।’ টেস্ট আঙ্গিনায় বাংলাদেশের অভিষেক হয় ২০০০ সালে। সেবার টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয় সৌরভ গাঙ্গুলিরও। সেই স্মৃতি ভোলেননি তিনি। ১৯ বছর আগে আজহারউদ্দিনের জায়গায় টেস্ট নেতৃত্ব পাওয়া সৌরভ যে ব্লেজারটি পরেছিলেন বুধবার (২৩ অক্টোবর) বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার দিন সেটিই পরে আসেন তিনি। এ সময় মজা করে সৌরভ বলেন, ‘তখন খুব ঢিলা ছিল এটি।’ সেই টেস্টের কথা স্মরণ করে সৌরভ গাঙ্গুলি আরও একটি নতুন উদ্যোগ নিতে চলেছেন। বাংলাদেশের অভিষেক টেস্টে যারা খেলেছিলেন এবং ভারতের সেই টেস্টের দলে যারা ছিলেন তাদেরও আমন্ত্রণ জানাতে চান তিনি, ‘আমরা বাংলাদেশ বোর্ডকে ভারতের বিপক্ষে তাদের অভিষেক টেস্টের সদস্যদের আমন্ত্রণ জানিয়ে লিখব। বিসিসিআইয়ের সভাপতি হিসেবে ভারতের সেই দলকেও আমন্ত্রণ জানাবো। প্রথম দিন শেষে আমরা ক্রিকেটারদের মধ্যে একটি পুনর্মিলনীর আয়োজন করবো।’
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
