ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ভারত সফরে কী থাকবেন তামিম?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 October, 2019, 4:35 PM

ভারত সফরে কী থাকবেন তামিম?

ভারত সফরে কী থাকবেন তামিম?

ভারত সফরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই সঙ্গে দুটি টেস্ট ম্যাচ খেলেবে টাইগাররা। তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটি আগামী ৩ নভেম্বর শুরু হওয়ার কথা রয়েছে।

এই সফরের কিছু ম্যাচ মিস করতে পারেন টাইগার ওপেনার তামিম ইকবাল। কারণ দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন তামিম। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে চাইছেন তিনি। তাই ভারত সফর চলাকালীন সময়ে পিতৃকালীন ছুটি পেতে পারেন তিনি। এই কথা নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন তামিম।

এই পরিস্থিতিতে তামিমের বিকল্প হিসেবে ইমরুল কায়েসকে প্রস্তুত রাখছে বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট। এ জন্য ইমরুলকে জাতীয় ক্রিকেট লিগের পরের রাউন্ডে না খেলার অনুরোধ করা হয়েছে।

এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান আকরাম খান জানান, ‘তামিমকে অনুমতি দেওয়া প্রসঙ্গে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। আমাদেরকে কিছুদিন সময় দিন, ভাবার জন্য আমাদের এখনো কিছু সময় হাতে রয়েছে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status