ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
হতদরিদ্র আবু বকরের সব পুড়ে ছাই, সহযোগিতার আকুতি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 24 October, 2019, 4:06 PM

হতদরিদ্র আবু বকরের সব পুড়ে ছাই, সহযোগিতার আকুতি

হতদরিদ্র আবু বকরের সব পুড়ে ছাই, সহযোগিতার আকুতি

চোখের সামনে নিমিষেই সব ছাই, কিছুই অবশিষ্ট্য নাই। সব হারিয়ে মাথায় হাত দিয়ে ঘরপোড়া ছাই ও পুড়ে যাওয়া টিন-খুঁটির দিকে চেয়ে আছেন দিনমজুর হতদরিদ্র আবু বকর। চোখের সামনে এখন ঘোর অন্ধকার। ৫ বছরের সাংসারিক জীবনে তিলতিল করে গড়ে তোলা সহায়সম্বল সবকিছু ধ্বংস হয়ে গেছে। বউ আর একমাত্র ছেলে সন্তানের গায়ে পড়নের কাপড় ছাড়া কিছুই নেই। ফ্যালফ্যাল চোখে পুড়ে যাওয়া অংশগুলো দেখছেন আর বিলাপ করছেন বকর। আবু বকর জেলা লালমনিহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারীর ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। 

বুধবার (২৩ অক্টোবর) আনুমানিক ৫ টায় ৪০ মিনিটে আবু বকরের বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে আবু বকরের স্ত্রী লাকী আক্তার। কীভাবে, কখন আগুন লাগে তা বলতে পারেন না লাকী। দিনমজুর আবু বকর তখন মানুষের বাড়ি থেকে কাজ শেষে ফিরেন নি। প্রতিবেশির হাকডাকে আগুন লাগার বিষয়টি টের পান তিনি। কিছু বোঝে উঠার আগেই চারদিকে ধোঁয়াশায় ছেয়ে যায়। প্রতিবেশীরা আগুন নেভাতে এসে দেখে পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, আবু বকর ও লাকী বেগমের চোখ বেয়ে গড়িয়ে পড়েছে লোনা জল। চোখের জল গড়িয়ে পড়া কিছুতেই থামছে না। পুড়ে যাওয়া বাক্সের ওপর পড়ে আছে পুড়ে যাওয়া চাল, ডাল ও ছোট শিশুটির পড়ার বইয়ের কিছু অংশ। পুড়ে যাওয়ার শেষ কোথায়! একটু এদিকে ওদিকে তাকিয়ে দেখা গেল ঘরের ঘুটি থেকে শুরু করে রান্না ঘরের থালা বাসন, চেয়ার, টেবিল, টিনের চাল কিছুই রক্ষা পায় নি। ক্ষতিগ্রস্থ পরিবারের একমাত্র উর্পাজনক্ষম ব্যক্তি আবু বকর। পেশায় দিনমজুর। এলাকার বিভিন্ন মানুষের জমিতে মজুরী খাটেন। এলাকায় কাজ না পেলে বউ বাচ্চাকে রেখে পেটের তাড়নায় ঢাকায় গিয়ে রড মিস্ত্রীর কাজ করেন, কখনো বা রিকশা চালান তিনি। অভাবের সংসার। ভিটেমাটি ছাড়া কিছুই নেই। সারাদিন মানুষের বাড়িতে কাজ করে যা আয় হয় তা দিয়েই টেনেটুনে চলে আবু বকরের সংসার। অভাবের সাথে লড়াই করে কোনোরকমে দিনগুলো যাচ্ছিল তাঁর। কিন্তু হঠাৎ সবকিছু এলোমেলো হয়ে গেলো।


ভূক্তভোগী আবু বকর বুকভরা কষ্ট নিয়ে বলেন, ৫ বছর আগে অনেক কষ্টে একটি টিনের চালার থাকার ঘর তৈরি করি। এরপর তিলতিল করে কষ্ট করে একটি রান্না ও থাকার ঘর তৈরি করি। থাকার ঘরে আমি, আমার স্ত্রী ও এক ছেলেসহ থাকতাম। বাকি ২টি ঘরের একটি রান্না ও একটিতে গরু, ছাগল ও খড়ি রাখতাম। থাকার ঘরের চাল, কিছু তৈজসপত্র, ট্রাঙ্ক, খাট, চেয়ার-টেবিল, কাপড়-চোপড়, হাঁড়ি-পাতিল সহ সব পুড়ে ছাই হয়ে গেছে। বিলাপ করে আবু বকর বলছেন, ‘বাবারে মোর সবতো শেষ। শুধু মুই বউ বাচ্চাটাকে নিয়ে বাঁচি আছুক। কিছুইতো নাই বাবা। মুই এখন কি করে চলিম।’ ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে আবু বকর বলেন, মোর তো আর কিছুই নাই। থাকার ঘরটাও পুড়ে গেছে। এখন মাথার ওপর আল্লাহ আর আকাশ আছে জমিনে এলাকার লোকজন ভরসা। সমাজের বিত্তবানদের প্রতি জোর আকুতি জানিয়ে তিনি বলেন, মোর তো কিছুই নাই। এখন আপনারা আছেন। মোর আর কি চাই মাথা গোঁজার মতো একটু ঠাঁই। দুবেলা খাবার খেয়ে আপনাদের সহযোগিতায় বাঁচতে চাই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status