ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
শুরু হচ্ছে মার্সেল হা-শোর গ্র্যান্ড ওপেনিং
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 October, 2019, 4:03 PM

শুরু হচ্ছে মার্সেল হা-শোর গ্র্যান্ড ওপেনিং

শুরু হচ্ছে মার্সেল হা-শোর গ্র্যান্ড ওপেনিং

জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মার্সেল হা-শো’। গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয় অনুষ্ঠানটির অডিশন পর্ব। ৬টি জোনে ভাগ করে অনুষ্ঠিত হয়েছে এবারের অডিশন। সেখান থেকে ৩৩ জন প্রতিযোগীকে প্রথম রাউন্ডের জন্য বাছাই করা হয়। এদের নিয়ে আজ বৃহস্পতিবার থেকে এনটিভির পর্দায় মার্সেল হা-শোর গ্র্যান্ড ওপেনিং শুরু হচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, প্রথম রাউন্ডের এই পর্ব প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৯টা ২৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে। পুনঃপ্রচার হবে প্রতি রবি, সোমবার দুপুর ১টা ৫ মিনিটে।

প্রথম রাউন্ডে বিচারকের দায়িত্ব পালন করবেন—আমিন খান, তুষার খান ও মুনমুন। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মীরাক্কেলখ্যাত তারকা আবু হেনা রনি। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী ব্র্যান্ড মার্সেল। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন সংবাদমাধ্যম রাইজিংবিডি ডটকম।

এই রিয়েলিটি শোয়ে ১ম পুরস্কার বিজয়ী পাবেন নগদ ৩ লাখ টাকা ও মার্সেল এয়ার কন্ডিশনার। ২য় পুরস্কার হিসেবে থাকছে নগদ দেড় লাখ টাকা ও ৪৩ ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। ৩য় পুরস্কার নগদ ৫০ হাজার টাকা ও ৩২ ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন।

প্রত্যেক (৭ জন) ফাইনালিস্ট পাবেন মার্সেলের রেফ্রিজারেটর। ফাইনালিস্টদের মধ্য থেকে প্রতিপর্বে বাদ পড়া প্রতিযোগীর জন্য থাকছে মার্সেল এয়ার কন্ডিশনারের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। এছাড়া প্রতি পর্বের সেরা পারফর্মার পাবেন মার্সেল স্মার্ট রেফ্রিজারেটরের পক্ষ থেকে গিফট হ্যাম্পার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status