|
দাবাং-থ্রি’র ট্রেলারেই ঝড় তুলেছেন সালমান
নতুন সময় ডেস্ক
|
![]() দাবাং-থ্রি’র ট্রেলারেই ঝড় তুলেছেন সালমান তৃতীয়বারের মতো চুলবুল পাণ্ডের লুকে হাজির হয়েছেন সালমান খান। এবার যেন আরও বিধ্বংসী তিনি। বুধবার ৩ মিনিটি ২২ সেকেন্ডের ট্রেলারটি প্রকাশ হয়েছে। চুলবুল পাণ্ডে হয়ে হাজির হয়ে ট্রেলারেই ঝড় তুলেছেন সালমান খান। সংলাপ, অ্যাকশন দৃশ্য, অভিনয় চমক লাগানো সব দৃশ্য দিয়ে সাজানো হয়েছে ট্রেলারটি। পুলিশ অফিসারের বেশে এবারও পুরোদস্তুর অ্যাকশন মুডে পাওয়া গেছে সালমান খানকে। নির্মাতা জানান, এর আগে ‘দাবাং’ -এর দুটো ছবিতেই পুলিশ অফিসার চুলবুল পাণ্ডের নানা কাণ্ড কারখানা দেখেছেন সিনেদর্শক। তবে চুলবুল পাণ্ডের এই দৌর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসার হযে ওঠার নেপথ্যের কাহিনিটা দেখবেন দর্শক। ট্রেলারে যুবক চুলবুল পাণ্ডের ফ্লাশব্যাক দেখানো হয়েছে। সালমান ও সোনাক্ষী ছাড়াও অভিনয় করেছেন আরবাজ খান, মাহি গিল এবং সুদীপ। রয়েছেন মহেশ মঞ্জরেকরের মেয়ে সাই মঞ্জরেকর। ২০১০ সালে অভিনব কাশ্যপের পরিচালনায় মুক্তি পেয়েছিল দাবাং, এরপর দাবাং ২-এর পরিচালক হিসেবে দেখা গেছে আরবাজ খানকে। আর এই ছবিটি পরিচালনা করেছেন প্রভুদেবা। আগামী ২০ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
