ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
৫ কোটি টাকার প্রতারণায় গ্রেফতার হচ্ছেন বিখ্যাত কোরিওগ্রাফার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 October, 2019, 1:53 PM

৫ কোটি টাকার প্রতারণায় গ্রেফতার হচ্ছেন বিখ্যাত কোরিওগ্রাফার

৫ কোটি টাকার প্রতারণায় গ্রেফতার হচ্ছেন বিখ্যাত কোরিওগ্রাফার

সিনেমা মুক্তি পেলেই লগ্নিকৃত টাকার দ্বিগুণ ফেরত পাবেন বলে এক ব্যবসায়ীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বলিউডের বিখ্যাত এক কোরিওগ্রাফার রেমো ডিসুজা। তার কথায় সিনেমায় খরচ করে বড় অংকের টাকা হারিয়েছেন সেই ব্যবসায়ী। লাভ তো দূরের কথা আসল টাকাও আর ফেরত পাননি তিনি।

এই অভিযোগ তুলে আদালতে মামলা করেন সেই ব্যবসায়ী। আর সেই অভিযোগেই কোরিওগ্রাফার রেমোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ভারতের গাজিয়াবাদের আদালত। প্রতারণার দায়ে গ্রেফতার হতে চলেছেন রেমো।

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের রাজনগর এলাকার ব্যবসায়ী সত্যেন্দ্র ত্যাগী অভিযোগ করেন, ২০১৬ সালে ‘অমর মাস্ট ডাই’ সিনেমার জন্য রেমোকে ৫ কোটি টাকা দিয়েছিলেন তিনি। সিনেমা মুক্তি পেলেই দ্বিগুণ অর্থাৎ ১০ কোটি টাকা ফেরত দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন রেমো। কিন্তু শেষে ৫ কোটি টাকাও আর ফেরত দেননি তিনি।

পুলিশ জানিয়েছে, আদালতের শুনানিতে উপস্থিত থাকতেন না রেমো। অবশেষ গতকাল বুধবার গাজিয়াবাদ আদালতের বিচারক মহেন্দ্র রাওয়াত রেমোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। বুধবার শুনানিতে আদালতে হাজির থাকার কথা থাকলেও রেমো আসেননি। তাই আইন অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আদালত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status