ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
কাজে ফাঁকি দিতে মৃতের অভিনয় ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 October, 2019, 1:22 PM

কাজে ফাঁকি দিতে মৃতের অভিনয় ভাইরাল

কাজে ফাঁকি দিতে মৃতের অভিনয় ভাইরাল

স্কুল ফাঁকি দিতে ছোটবেলায় পেটে ব্যথার অভিনয় করেননি, এমন মানুষ খুঁজে পাওয়া ভার! বড় হলেও কিন্তু সেই অভ্যাস একেবারে যায় না। অফিস ফাঁকি দিতেও তারা কত যে বাহানা বানান, তার ইয়ত্তা নেই। তবে, ফাঁকিবাজির জন্য অভিনয় যে শুধু মানুষই করে, তা কিন্তু নয়। পশু-পাখিরাও যে এ ব্যাপারে কতটা দক্ষ, মাঝেমধ্যেই তার প্রমাণ পাওয়া যায়।

সম্প্রতি চীনে পাওয়া গেছে এমন এক ঘোড়া, যার অভিনয় রীতিমতো অস্কার পাওয়ার মতো! কাজ করা বা কাউকে পিঠে ওঠানো তার এতটাই অপছন্দ যে, কেউ কাছে আসছে বুঝতে পারলেই সে মারা যাওয়ার অভিনয় শুরু করে। আর যে সে অভিনয় নয়, রীতিমতো হাত-পা ছুড়ে, জিহ্বা বের করে মৃতের মতো পড়ে থাকে ঘোড়াটি। যতক্ষণ কেউ পাশে থাকবে, চোখ খোলার নাম নেই, দূরে গেলে তারপরই ফের উঠে দাঁড়াবে সে।

সপ্তাহ দুয়েক আগে ফেসবুকে ঘোড়াটির অভিনয়ের ভিডিও শেয়ার করেন ফ্রাসিসকো জালাসার নামে এক ব্যক্তি। এরপর দ্রুতই ভাইরাল হয়ে যায় ভিডিওটি আর রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে ঘোড়ার অভিনয়!



ভিডিওটি শেয়ার করে বা এর কমেন্টে অনেকেই হাসিঠাট্টা করেছেন, জানিয়েছেন নিজের অভিজ্ঞতার কথা। একজন লিখেছেন, ‘এটা পুরোপুরি আমি। মা আমাকে থালা-বাসন ধুতে ডাকলে এভাবেই ঘুমিয়ে থাকার ভান করি।’ আরেকজন লিখেছেন, ‘এই ঘোড়া হচ্ছে আমার পুরো জীবনের প্রতিচ্ছবি।’

পশু-পাখির অদ্ভুত আচরণের ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। কিছুদিন আগেই একটি কুকুরের ভিডিও ভাইরাল হয়েছিল, যে নখ কাটার ভয়ে বারবার অজ্ঞান হওয়ার অভিনয় করছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status