ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
শাহজালালে বিমানের জরুরি অবতরণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 October, 2019, 12:55 PM

শাহজালালে বিমানের জরুরি অবতরণ

শাহজালালে বিমানের জরুরি অবতরণ

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার সকালে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান। এসময় বিমানটিতে সবমিলিয়ে ৬০ জন আরোহী ছিলেন বলে জানা যায়।

এর আগে বিমানটি ১০টা ২১ মিনিট নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হয়। কিন্তু উড্ডয়নের অল্প সময় পরেই এতে হাইড্রোলিকে সমস্যা দেখা দেয়। এ কারণে বিমানটি আবারও ঢাকায় ফিরে আসে।

বৃহস্পতিবার বেলা ১১টা ১১ মিনিটে বিমানটি নিরাপদে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিমানের সব আরোহীকে নিরাপদে নামিয়ে আনা হয়। তারা সবাই সুস্থ আছেন।

তবে এই ফ্লাইটের যাত্রীরা কখন ও কীভাবে সৈয়দপুরের যাবেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status