ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ব্যবসা সহজীকরণে ৮ ধাপ এগোল বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 October, 2019, 12:05 PM

ব্যবসা সহজীকরণে ৮ ধাপ এগোল বাংলাদেশ

ব্যবসা সহজীকরণে ৮ ধাপ এগোল বাংলাদেশ

বিভিন্ন ধরনের সংস্করণের দরুণ আট ধাপ এগিয়ে বিশ্বব্যাংকের ব্যবসা সহজীকরণ সূচকে বাংলাদেশের অবস্থান ১৬৮তম।


১৯০ দেশের মধ্যে বাংলাদেশের এ অবস্থান। এর আগের বছরে ১৭৬তম অবস্থানে ছিল বাংলাদেশ।

বৃহস্পতিবার ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের (ডব্লিউজি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্যবসা সহজীকরণের ১০টি ক্ষেত্রের মধ্যে অন্তত তিনটিতে অগ্রগতি দেখা দেয়ায় ২০টি অর্থনীতির মধ্যে বাংলাদেশকে রেখেছে এই বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি।

নামের ছাড়পত্র দেয়া, নিবন্ধন ফি কমানো ও ডিজিটাল সনদপত্রের ফি বিলোপের মাধ্যমে বাংলাদেশে ব্যবসা শুরু সহজ করা হয়েছে।

উপযোগিতার ক্ষেত্রে ডিজিটালকরণ প্রক্রিয়া ও মানবসম্পদের বিনিয়োগের ক্ষেত্রে দ্রুত বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করেছে বাংলাদেশ।

নতুন সংযোগের ক্ষেত্রে নিরাপত্তা আমানতের পরিমাণও কমানো হয়েছে। এ ছাড়া ঋণ তথ্যে প্রবেশ সহজ করে দিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ ঋণ তথ্য ব্যুরোর (সিআইবি) কার্যক্রমের আওতা বেড়েছে। সেখানে এখন যেকোনো পরিমাণের ঋণের পাঁচ বছরের তথ্য সহজেই পাওয়া যায়।

সূচকে উন্নতির কারণ হিসেবে বিশ্বব্যাংক জানিয়েছে, বাংলাদেশে উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরুর প্রক্রিয়া আগের চেয়ে সহজ হয়েছে।

বিদ্যুৎ-সংযোগ ও ঋণপ্রাপ্তির দিক থেকেও বাধা কমেছে। দেশে নতুন কোম্পানি নিবন্ধনে খরচ কমেছে। ডিজিটাল সনদ পেতে কোনো ফি দিতে হচ্ছে না। শেয়ার ক্যাপিটালের ভিত্তিতে রেজিস্ট্রেশন ফিও কমানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status