|
‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’ মাতাবেন যারা
নতুন সময় প্রতিবেদক
|
![]() ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’ মাতাবেন যারা পঞ্চমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী এ আয়োজনের প্রথমদিন গান গাইবেন- বাংলাদেশের প্রখ্যাত বাউলশিল্পী শাহ আলম সরকার, ভারতের দলের মেহেন্দি ও জর্জিয়ার শেভেনেবুরেবি। এছাড়া নৃত্য পরিবেশন করবে প্রেমা ও ভাবনা নৃত্য দল। দ্বিতীয় দিন সুরের মূর্ছনায় মাতাবনে- বাংলাদেশের মালেক কাওয়াল, ফকির শাহাবুদ্দিন, ম্যাজিক বাউলিয়ানা’র কামরুজ্জামান রাব্বি ও শফিকুল ইসলাম, পাকিস্তানের হিনা নাসরুল্লাহ, এবং মালির হাবিব কইটে অ্যান্ড বামাদা। সমাপনী দিনে মঞ্চ মাতাবেন- বাংলাদেশের কাজল দেওয়ান, চন্দনা মজুমদার, পাকিস্তানের জুনুন এবং রাশিয়ার সাত্তুমা। সান ফাউন্ডেশন আয়োজিত দক্ষিণ এশিয়ার লোকসংগীতের সর্ববৃহৎ এ আসরটি প্রতিবারের মতো এবারো রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ১৪ নভেম্বর শুরু হয়ে উৎসবটির পর্দা নামবে ১৬ নভেম্বর। প্রতিবারের মতো অনলাইনে নিবন্ধনের মাধ্যমে দর্শক ফোকফেস্টে অংশ নিতে পারবেন। আগামী ৬ নভেম্বর শুরু হয়ে ১০ নভেম্বর পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া চলবে। এজন্য দর্শকদের ফোকফেস্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। অনুষ্ঠানটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারের দায়িত্বে থাকবে মাছরাঙা টেলিভিশন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
