|
সম্রাটের কাছে শত শত কোটি টাকা
নতুন সময় প্রতিবেদক
|
![]() সম্রাটের কাছে শত শত কোটি টাকা সূত্র জানায়, গত ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযানের পর তিনি কাকরাইলে ভূঁইয়া ট্রেড সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের কার্যালয়ে আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে নগদ টাকা অন্যত্র সরিয়ে ফেলেছেন। জিজ্ঞাসাবাদে সম্রাট জানিয়েছেন ক্যাসিনো, টেন্ডারবাজি ও চাঁদাবাজি থেকে তিনি বিপুল টাকা উপার্জন করেছেন। সম্রাটের ক্যাশিয়ার হলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সহসভাপতি আরমান। ক্যাসিনো, চাঁদাবাজি ও টেন্ডারবাজির টাকার বড় অংশ আরমানের কাছে রাখতেন সম্রাট। সম্রাটের টাকা সম্পর্কে ও আরমানের কর্মকাণ্ড জানতে সোমবার আরমানকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। র্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম বলেন, সম্রাট কোথায় ও কার কাছে টাকা রেখেছেন, সে বিষয়ে আরমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুদক সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত সম্রাটের ১ কোটি ৮৩ লাখ টাকার নথিপত্র পাওয়া গেছে। সম্রাটের আরো সম্পদের তথ্য বের করতে দুদক ২৪টি প্রতিষ্ঠানকে চিঠি দেবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
