ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাছ কাটা সেই নারী গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 October, 2019, 2:50 PM

গাছ কাটা সেই নারী গ্রেফতার

গাছ কাটা সেই নারী গ্রেফতার

সাভারের একটি বাড়ির ছাদে উঠে কুপিয়ে গাছ কেটে ফেলা সেই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। ওই নারীর নাম লাকি। তিনি স্থানীয় বাসিন্দা সেলিমের স্ত্রী বলে জানা গেছে।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ছাদে টবে লাগানো গাছের মালিকের দায়ের করা মামলায় ওই নারীকে গ্রেফতার করা হয়েছে।

লাকি বলেন, আমি অন্যায়ের প্রতিবাদ করেছি এই জন্য পুলিশ আমাকে আটক করেছে। গাছের প্রতি আমার কোনো ক্ষোভ নাই। হাবিব সাহেব আমাকে বকাবকি করেছেন- আমাকে ছাদ থেকে ফেলে দেবেন, আমাকে মারবেন। আমাকে বার বার মারতে আসছে, আপনারা ভিডিওতে দেখেননি?

গাছগুলো কাটার পর অনুতপ্ত কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গাছ কেটে আমি ঠিক কাজ করিনি, আমি অনুতপ্ত।

এর আগে মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় সাভারের সিআরপি রোডের একটি বাড়ির ছাদে টবে লাগানো গাছ দা দিয়ে কুপিয়ে কেটে ফেলেন ওই নারী। গাছ কাটার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন সুমাইয়া হাবিব নামে এক নারী। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

সুমাইয়া হাবিবের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, লাকি দা হাতে সুমাইয়ার মায়ের তৈরি করা ছাদ বাগানের সব গাছ কেটে সাফ করে দিচ্ছেন। তিনি কাঁদলেও থামছিলেন না লাকি। এমনকি একপর্যায়ে সুমাইয়াকে দা দিয়ে আঘাত করতেও উদ্যত হন লাকি।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই লাকির শাস্তি দাবি করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status