ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সরিয়ে দেয়া হচ্ছে হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 October, 2019, 2:40 PM

সরিয়ে দেয়া হচ্ছে হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামকে

সরিয়ে দেয়া হচ্ছে হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামকে

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামকে সরিয়ে দেয়ার পরিকল্পনা নিতে যাচ্ছে কর্তৃপক্ষ।


অঞ্চলটিতে টানা বিক্ষোভের জেরে এমন সিদ্ধান্তের পথে পা বাড়াচ্ছে চীন। খবর ফিন্যান্সিয়াল টাইমসের।

যদিও এর আগে চলতি বছরের জুলাইয়ের দিকে লাম নিজ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। কিন্তু সেই সময় ‘সবুজ সংকেত’ না মেলায় তার ইচ্ছে অপূর্ণ থেকে যায়।

ক্যারি লামের পরিবর্তে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী হিসেবে অন্য কাউকে দায়িত্ব দেয়া হতে পারে। হংকংয়ে টানা আন্দোলন-সহিংসতার পর তাকে সরিয়ে দেয়ার পরিকল্পনার বিষয়টি সামনে এলো।

এর মাধ্যমে চীন হংকংয়ের ওপর আরও বেশি কর্তৃত্ব জোরদার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যদি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং লামকে সরিয়ে দেয়ার বিষয়ে সম্মতি জানান, তবেই বিষয়টি আলোর মুখ দেখবে।

সে ক্ষেত্রে আগামী বছরের মার্চে ‘অন্তর্বর্তীকালীন’ প্রধান নির্বাহীকে নিয়োগ দেয়া হবে। ওই অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী ২০২২ সাল পর্যন্ত অর্থাৎ ক্যারি লামের মেয়াদ পূর্ণ করবেন।

আন্দোলনের কারণে এর আগে চলতি বছরের জুলাইয়ে ক্যারি লাম বেইজিংয়ের কাছে পদত্যাগের আবেদন করেছিলেন।

সেই সময় কর্তৃপক্ষ তাকে স্বপদে বহাল থাকার জন্য চাপ দেয়। ফলে পদত্যাগের পরিকল্পনা ভেস্তে যায়। পরে অবশ্য চীন এবং হংকংয়ের কর্তৃপক্ষ উভয়েই লামের পদত্যাগের ইচ্ছের বিষয়টি অস্বীকার করে।

এদিকে লামের পরিবর্তে যাদের নাম শোনা যাচ্ছে, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন নরমান চান। যিনি এর আগে হংকংয়ের আর্থিক কর্তৃপক্ষের প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status