ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
আমার টাকাটা দিয়ে দেন, পাপনকে সাকিব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 October, 2019, 12:31 PM

আমার টাকাটা দিয়ে দেন, পাপনকে সাকিব

আমার টাকাটা দিয়ে দেন, পাপনকে সাকিব

ব্যালান্সড দল নিয়েও ইংল্যান্ড বিশ্বকাপে ভালো করতে পারেনি বাংলাদেশ। অষ্টম স্থানে থেকে আসর শেষ করেন মাশরাফিবাহিনী। তবে ব্যক্তিগত সাফল্যে উদ্ভাসিত ছিলেন সাকিব আল হাসান। ৮ ম্যাচে ৬০৬ রান এবং ১১ উইকেট নেন অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার। ঈর্ষণীয় পারফর্ম্যান্সের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে বোনাস চান তিনি। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে সে কথাই জানালেন ক্রিকেট বোর্ড সভাপতি।


বিশ্বকাপ শেষে ইতিমধ্যে দুটি সিরিজ খেলে ফেলেছে বাংলাদেশ। শ্রীলংকায় গিয়ে খেলেছে ওয়ানডে সিরিজ। জিম্বাবুয়ে-আফগানিস্তানকে নিয়ে ঘরের মাঠে খেলেছে ত্রিদেশীয় সিরিজ। প্রস্তুতি চলছিল আসন্ন ভারত সফরের।

ঠিক সেই মুহূর্তে বেতন-ভাতা বাড়ানোসহ ১১ দফা দাবিতে ধর্মঘট ডেকেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। দাবি-দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন সাকিব। স্বভাবতই তার ওপর চটেছেন পাপন।

সাকিবের বোনাস চাওয়ার ইস্যু খোলাসা করে বোর্ড সভাপতি বলেন, সাকিবের সঙ্গে শেষ যে দিন দেখা হয়, সেদিনও সে টাকার কথা বলেছে। ও (সাকিব)বলেছে, বিশ্বকাপে এত ভালো খেললাম, আমাকে বোনাস দেন। আমি বললাম, ঠিক আছে-তুমি ভালো খেলেছো, প্রধানমন্ত্রীকে ডেকে একটা অনুষ্ঠান করে দেই।কই কোনো দিন তো এসব কথা প্রকাশ্যে বলে নাই সে।

পাপন জানান, মাঠের লড়াইয়ে ভালো পারফরম্যান্সের জন্য এখন পর্যন্ত ২৪ কোটি টাকা ক্রিকেটারদের বোনাস দেয়া হয়েছে। প্রতিনিয়ত তাদের সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে। এরপরও কী করে টাকার জন্য ক্রিকেটাররা খেলা বন্ধ করে?

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status