ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
প্রভাবশালীদের চাপে ধর্ষণের ৫ দিন পর মামলা!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 6:43 PM

প্রভাবশালীদের চাপে ধর্ষণের ৫ দিন পর মামলা!

প্রভাবশালীদের চাপে ধর্ষণের ৫ দিন পর মামলা!

নারায়ণগঞ্জের আড়াইহাজারের ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের ৫ দিন পর সোমবার রাতে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রভাবশালীদের চাপে পড়ে থানায় আসতে না পেরে অবেশেষ নির্যাতিত শিশুর মামা বাদী হয়ে ধর্ষক ও সহযোগীর বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

এর আগে ২৬ সেপ্টেম্বর উপজেলার কালাপাহাড়ায়িা ইউনিয়নের চরলক্ষিপুরা আশ্রয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।   

জানা যায়, আশ্রয় কেন্দ্রের ১৪ বছরের কিশোরীকে ওই আশ্রয় কেন্দ্রে বসবাসরত যুবক জোহর আলীর বখাটে ছেলে সিপন (১৯) দীর্ঘ দিন ধরে কুপস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন রাত দেড়টায় জোরপূর্বক একটি পরিত্যাক্ত কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করে। এই সময় তাকে সহযোগিতা করেন তার চাচা ভাই মৃত জজ মিয়ার ছেলে জামাল (২০)। পরে একটি প্রভাবশালী মহল ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ধর্ষিতার পরিবারকে ভয়ভীতি দেখায়। ভয়ভীতির কারণে ঘটনার ৫ দিন অতিবাহিত হওয়ার পর সোমবার রাতে একটি মামলা দায়ের করেন।

এদিকে কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিজয় কুমার কর্মকার জেনেও ধর্ষিতার পরিবারকে কোনো সহযোগিতা করেনি বলে অভিযোগ রয়েছে।  আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status