ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
গোবিন্দর প্রযোজনায় ‘ম্যাডাম ফুলি’ সিমলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 3:25 PM

গোবিন্দর প্রযোজনায় ‘ম্যাডাম ফুলি’ সিমলা

গোবিন্দর প্রযোজনায় ‘ম্যাডাম ফুলি’ সিমলা

গত বছর থেকে মুম্বাইয়ের মীরা রোডে বাস করছেন বাংলাদেশি অভিনেত্রী সিমলা। এর মধ্যেই ‘সফর’ নামে একটি হিন্দি ছবির কাজ শেষ করেছেন। আরো কয়েকটি ছবির কাজ শিগগির শুরু হওয়ার কথা। তবে মায়ের অসুস্থতার জন্য ২৫ আগস্ট হঠাৎ দেশে ফেরেন তিনি। ১৫ অক্টোবর আবার মুম্বাই ফিরে যাবেন ‘ম্যাডাম ফুলি’ অভিনেত্রী। এবার গিয়ে নায়ক গোবিন্দর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিতব্য একটি ছবিতে অভিনয় করবেন।

সিমলা বলেন, ‘ঢাকায় ফেরার আগে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি। গোবিন্দ দাদা নিজেই পরিচালনা করবেন। এখন চলছে চিত্রনাট্যের কাজ। তারপর ঠিক হবে নাম ও অন্যান্য শিল্পী-কুশলী। আসলে গোবিন্দ দাদার পরিবারের সঙ্গে আমার দারুণ সম্পর্ক। আমাকে তাঁরা পরিবারেরই একজন মনে করেন। আমিও তাঁদের আমার অভিভাবক মানি। ঢাকায় আসার পর বেশ কয়েকবার আমার খোঁজ নিয়েছেন তাঁরা।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status