ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
সেনাবাহিনী-জঙ্গিদের মধ্যে সংঘর্ষ, উত্তপ্ত কাশ্মীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 1:27 PM

সেনাবাহিনী-জঙ্গিদের মধ্যে সংঘর্ষ, উত্তপ্ত কাশ্মীর

সেনাবাহিনী-জঙ্গিদের মধ্যে সংঘর্ষ, উত্তপ্ত কাশ্মীর

ভারতীয় সেনাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর। দু'পক্ষের গোলাগুলিতে এখন পর্যন্ত দুই জঙ্গির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের গান্ডেরওয়াল এলাকায় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনাস্থল থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এখনও সেখানে তল্লাশি চালানো হচ্ছে।

এর আগে গত মাসের শেষের দিকে জম্মু ও কাশ্মীরের তিনটি পৃথক স্থানে হামলা চালায় জঙ্গিরা। নিরাপত্তারক্ষীদের পাল্টা জবাবে চার জঙ্গি খতম হয়। প্রথম ঘটনাটি ঘটে রামবান জেলার বাটোটা এলাকার জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে। সেখানে একটি যাত্রীবাহী বাসে হামলা চালায় জঙ্গিরা। তবে চালকের বুদ্ধিতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। এরপরই বাটোটা টাউন ঘিরে ফেলে পুলিশ ও সেনার যৌথ বাহিনী। শুরু হয় জঙ্গিদের খোঁজে তল্লাশি।

পরিস্থিতি বেগতিক দেখে একটি বাড়িতে ঢুকে এর বাসিন্দাদের জিম্মি করে জঙ্গিরা। তারপর সেখান থেকেই নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে অবিরাম গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনারাও। এতে তিন জঙ্গি নিহত হয়েছে। সেখান থেকে জিম্মি করে রাখা বেসামরিক নাগরিকদেরও উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, গান্ডেরওয়ালের গুরেজ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের দিক থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সঙ্গে সঙ্গেই জঙ্গিদের আটকে দেয়া হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে। তারপরেই দু'পক্ষের মধ্যে লড়াই শুরু জয়। এতে দুই জঙ্গি নিহত হয়েছে। তৃতীয় ঘটনা ঘটেছে শ্রীনগরে। দুপুরের দিকে একটি বেসামরিক এলাকা লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। যদিও সেসময় পথঘাটে বেশি লোকজন না থাকায় প্রাণহানি ঘটেনি। পুলিশ সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status