ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
দুই বারের উপজেলা চেয়ারম্যান রাজু এখন ‘পাঠাও’ চালক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 10:09 AM

দুই বারের উপজেলা চেয়ারম্যান রাজু এখন ‘পাঠাও’ চালক

দুই বারের উপজেলা চেয়ারম্যান রাজু এখন ‘পাঠাও’ চালক

স্বার্থপর রাজনীতিবিদদের মাঝে খাঁটি রাজনীতিবিদ মেলা বেশ দুষ্কর। দু’একজন যে ব্যতিক্রম থাকেন না তা কিন্তু নয়। এরকমই এক ব্যতিক্রমী রাজনীতিবিদ কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার দুই বারের সাবেক চেয়ারম্যান শেফায়েত আজিজ রাজু।

রাজু অ্যাপস ভিত্তিক পাঠাও, উবার, ওভাই ও সহজে মোটরসাইকেল রাইড শেয়ার করে চলছেন চট্টগ্রাম সিটির অলি গলিতে। পরিচিত জনেরা দেখে যেমন বিস্মিত হচ্ছেন আবার কেউ কেউ স্বাগত জানাচ্ছেন।
এ বিষয়ে ফেসবুকে একটি স্টাটাস দিয়েছেন রাজু। স্ট্যাটাসে রাজু কাজকেই বেশি গুরুত্ব দিয়েছেন। সেটা যতই ছোট বা বড় হোক না কেন। সেইসঙ্গে তিনি বর্তমান চাকরির বাজার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ঘুষ দিয়ে চাকরি নেওয়ার চেয়ে ছোট কাজকে গুরুত্ব দিয়েছেন।

শাফায়েত আজিজ রাজু পেকুয়া উপজেলার দুই বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। যদিও এবারের নির্বাচনে তার দল (বিএনপি) অংশ না নেয়ায় তিনি নির্বাচনে লড়েননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status