ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
সিলেটে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 9:54 AM

সিলেটে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

সিলেটে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

সিলেটে ট্রাকচাপায় সোহান আহমদ (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে শহরতলীর তেমুখী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহান জালালাবাদ থানাধীন কুমারগাঁও এলাকার গৌছ মিয়ার ছেলে এবং মদন মোহন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে কুমারগাঁও এলাকায় নিজ বাসায় ফিরছিলেন সোহান। তেমুখী পয়েন্টে পৌঁছালে সিলেটগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে সোহান গুরুতর আহন হন। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর তেমুখী পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওকিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status