ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
কাতার প্রবাসী আ.লীগ নেতাকে সংবর্ধনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 8:07 AM

কাতার প্রবাসী আ.লীগ নেতাকে সংবর্ধনা

কাতার প্রবাসী আ.লীগ নেতাকে সংবর্ধনা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সংবর্ধিত হয়েছেন কাতারস্থ চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও কাতার আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু। কাতার আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়ায় সরফভাটা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী।

প্রধান অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী। ছাত্রলীগ নেতা মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুর রউফ মাস্টার।

বক্তব্য দেন- ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নবীর হোসেন তালুকদার, আবুল কালাম, সাইদুর রহমান তালুকদার, আবুল কালাম চৌধুরী, সিরাজুল ইসলাম, খাইরুজ্জামান মেম্বার, আব্দুর সবুর রাজু, মোহাম্মদ সবুর, খোরশেদ আলম সুজন, মাস্টার অনন্ত মার্মা, আহসান উল্লাহ।

আরও বক্তব্য দেন- মোবারক আলী, মোহাম্মদ হোসেন, মো. হাবীব, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মেম্বার, মো. শহীদুল্লাহ, দিদারুল আলম, মোহাম্মদ আলী, রিজিয়া আক্তার, শিরীণ আক্তার, মোহাম্মদ দেলোয়ার, যুবলীগ নেতা মো. জামাল উদ্দিন, সাইফুল্লাহ চৌধুরী, আবু তালেব সানি, মো. হাসান, মো. সফু, মাসুম তালুকদার, ছাত্রলীগ নেতা সোহেল আরমান, আতিক সুজন, আরিফুল ইসলাম সারেক প্রমুখ।

আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথি শফিকুল ইসলাম তালুকদার বাবুকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status