ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ইতালিতে কুমিল্লা সমিতির জরুরি সভায় চাঁদপুরবাসী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 1 October, 2019, 8:05 AM

ইতালিতে কুমিল্লা সমিতির জরুরি সভায় চাঁদপুরবাসী

ইতালিতে কুমিল্লা সমিতির জরুরি সভায় চাঁদপুরবাসী

ইতালিতে বৃহত্তর কুমিল্লা সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চাঁদপুরের জেলা সমিতির সমসাময়িক সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

বৃহত্তর কুমিল্লা সমিতির উপদেষ্টা নজরুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মৃধ্যার পরিচালনায় বক্তারা বলেন, সম্প্রতি চাঁদপুর জেলার কিছু সংখ্যক মানুষ চাঁদপুর জেলা সমিতিকে বিতর্কের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

চাঁদপুর জেলার সচেতন মানুষ তা কখনো মেনে নেবে না এবং চাঁদপুর জেলা সমিতিকে কখনো দ্বিখণ্ডিত না করতে আহ্বান করছি। তারা বলেন, চাঁদপুরবাসী ঐক্যবদ্ধ আছে ভবিষ্যতেও সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে ঐক্য ধরে রাখবো।

এ সময় বক্তব্য দেন- আল আমিন বিশ্বাস, আব্দুল আজিজ রাজু, কবির হোসেনকে, জাহাঙ্গীর খান, ইকবাল হোসেন, মো. জাকির হোসেন, হাসান ইমাম বিপ্লব, মো. সুজন, মির্জা সবুজ, নুর মোহাম্মদ, ফেরদৌস ভূইয়া, সুমন বেপারী, সাইফুল ইসলাম, মো. খোকন সরকার, নজরুল ইসলাম, মিজানুর রহমান, রাজু সরকার, মো. শরীফ হোসেন, আনোয়ার হোসেন, মো. সুমন, মো. রফিকুল ইসলাম, মো. রিপন প্রমুখ।


সভায় বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মৃধ্যা বলেন, চাঁদপুর জেলার ঐক্যের স্বার্থে আমি যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তাই আমার কোথাও কোন ভুল ত্রুটি থাকলে সরাসরি জিজ্ঞেস করলে সমস্যা সমাধানের চেষ্টা করব।

তিনি বলেন, চাঁদপুর জেলার ঐক্য হবে আমার মনের প্রশান্তি। আমি আবারও আহ্বান করবো আমাদের মাঝে ভুল বোঝাবুঝির সমাধান করে চাঁদপুর জেলাকে কেউ বিভক্তের চোখে দেখবেন না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status