ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
লঞ্চ টার্মিনালের টিকিটের দাম বাড়ালো বিআইডব্লিউটিএ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 30 September, 2019, 11:43 PM

লঞ্চ টার্মিনালের টিকিটের দাম বাড়ালো বিআইডব্লিউটিএ

লঞ্চ টার্মিনালের টিকিটের দাম বাড়ালো বিআইডব্লিউটিএ

আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে লঞ্চ টার্মিনালগুলোতে ঢোকার টিকিটের দাম দ্বিগুণ করা হয়েছে। এখন প্রতিবার ঢুকতে প্রতিজনের পাঁচ টাকার টিকিট কাটতে হয়। মঙ্গলবার থেকে প্রতি টিকিটে দিতে হবে ১০ টাকা।

আজ সোমবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র এতথ্য নিশ্চিত করেছে।

বিআইডব্লিউটিএ'র যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন গণমাধ্যমকে বলেন, যে কোনো টোল বা শুল্ক, তা সরকারের অনুমোদনক্রমে চালু করা হয়। এ শুল্ক সরকারের অর্থাৎ অর্থ মন্ত্রণালয় অনুমোদন করার পরে ১ অক্টোবর থেকে এটা চালু হবে।

১০ টাকার মধ্যে দুই টাকা যাত্রী কল্যাণ তহবিলে জমা হবে এবং বাকি টাকা টার্মিনাল রক্ষণাবেক্ষণসহ অন্যান্য সেবামূলক কাজে ব্যয় করা হবে বলে জানা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status