ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
পুলিশকে পিওন বলে গালি দিলেন চিকিৎসক, ভিডিও ভাইরাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 30 September, 2019, 11:14 PM

পুলিশকে পিওন বলে গালি দিলেন চিকিৎসক, ভিডিও ভাইরাল

পুলিশকে পিওন বলে গালি দিলেন চিকিৎসক, ভিডিও ভাইরাল

এক পুলিশ সদস্যের সঙ্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. অনিক মলের উত্যপ্ত বাক্য বিনিময়ের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

ঘটনাটি বুধবারের। ওইদিন দুপুরে নিজের ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন ভুক্তভোগী পুলিশ সদস্য রাকিব আল হাসান। এরপরই ভাইরাল হয় ভিডিওটি।

দুই মিনিট চার সেকেন্ডের ওই ভিডিওতে ‘পিয়ন বললেন কেন?’ পুলিশ সদস্যের এমন প্রশ্নের জবাবে ওই চিকিৎসক বলেন, ‘পিয়ন বলছি তো কী হইছে? বিসিএস অফিসার? এ রকম বেয়াদব পুলিশ আমি জীবনে দেখি নাই। পুলিশ হইছো তো কী হইছে। অন্য জায়গায় গিয়া পুলিশগিরি দেখাও।’

উত্তপ্ত বাক্য বিনিময়ের পর হাসপাতালের বহিঃবিভাগে নিজ কক্ষ থেকে ওই পুলিশ সদস্যকে বের করে দেন ডা. অনিক মল।

ভাইরাল হওয়া সেই ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status