ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
স্পেন ছাত্রলীগের শেখ হাসিনার জন্মদিন পালন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 September, 2019, 9:11 AM

স্পেন ছাত্রলীগের শেখ হাসিনার জন্মদিন পালন

স্পেন ছাত্রলীগের শেখ হাসিনার জন্মদিন পালন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছেন বাংলাদেশ ছাত্রলীগ স্পেন শাখার নেতাকর্মীরা। রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে মাদ্রিদের প্লাজা কাসকোররোতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসমাইল হোসাইন রায়হানের সভাপতিত্বে ও আব্দুন নুর নিরবের পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং স্পেন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আক্তার উজ-জামান, সদস্য তামিন চৌধুরী, যুবলীগ নেতা আলমগীর, মকবুল, আওয়ামী লীগ নেতা মাছুম, রুবেল। এ সময় ছাত্রলীগের মোহাম্মদ বাপ্পি রাহমান নাবিল, এম ডি সফিকুন্নুর, কাজী সাব্বির আহমেদ, রাজিব আহমেদ, সাদেক লস্কর, সজল হাওলাদার, কাওসার, মিরাজ হোসাইন, রবিউল আলম, মাসুম শেখ, মোহাদ্দিস মিয়া, শাওন মিয়া, মোহাম্মদ বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।

স্পেন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল হোসাইন রায়হান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেলে বাংলাদেশকে নিয়ে গেছেন। তিনি প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে অভিযানকে সাধুবাদ জানান এবং বিএনপি-জামায়াতের নেতাদের উদ্দেশে বলেন, বাংলাদেশকে নিয়ে যদি কোনো কুচক্র দেশে বা প্রবাসে করা হয়, তাহলে সেই ষড়যন্ত্র শক্তহাতে প্রতিহত করা হবে। তিনি বলেন, দেশরত্ন শেখ হাসিনা বেঁচে আছেন বলেই বাংলাদেশ আজ বিশ্বে এত সম্মানিত।

আলোচনা সভা শেষে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্পেন ছাত্রলীগ নেতা সফিকুর নূর। মোনাজাত শেষে স্পেন ছাত্রলীগের লীগের নেতাকর্মীরা কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status