ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাস কেড়ে নিল অটোবাইকের ২ যাত্রীর প্রাণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 22 September, 2019, 3:39 PM

বাস কেড়ে নিল অটোবাইকের ২ যাত্রীর প্রাণ

বাস কেড়ে নিল অটোবাইকের ২ যাত্রীর প্রাণ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। রোববার দুপুরে ভূঞাপুর-তারাকান্দি সড়কের গারাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা গ্রামের আব্দুল্লাহ খানের ছেলে লিয়াকত আলী খান (৫৫) ও একই গ্রামের এক নারী (৫০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভূঞাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. লিটন বলেন, ভূঞাপুর-তারাকান্দি সড়কের গারাবাড়ি রাইস মিল সংলগ্ন এলাকায় একটি অটোবাইককে ধাক্কা দেয় বাস। এতে অটোবাইকের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহত অটোবাইকের চালক শাহিন শাহকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই মো. লিটন আরও বলেন, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে ওই নারীর বাড়ি উপজেলার জগৎপুরা গ্রামে। দুর্ঘটনাকবলিত বাসটিকে আটক করা গেলেও চালক-হেলপার পালিয়ে গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status