ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
ঝড়ের কবলে দুটি প্লেন; অল্পের জন্য শতাধিক আরোহীর প্রাণ রক্ষা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 2:12 PM

 ক্ষতিগ্রস্ত বিমানটির ভেতরের অংশ

ক্ষতিগ্রস্ত বিমানটির ভেতরের অংশ

মাঝ আকাশে প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে  এয়ার ইন্ডিয়ার দুটি বিমান। তবে ওই ঘটনায় একটি বিমানের সামান্য ক্ষতি হয়। অন্য বিমানের একজন কেবিন ক্রু আহত হন বলে জানা গেছে।  

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার ১৭২ জন যাত্রী নিয়ে কোচি হয়ে দিল্লি থেকে ত্রিভান্দ্রমগামী রওনা হওয়া বিমানটি মাঝ আকাশে অশান্ত পরিবেশের মধ্যে পড়ে। তবে সৌভাগ্যবশত বিমানের সমস্ত যাত্রীই নিরাপদে রয়েছেন। একটি বিমান অবতরণের সময় তার কিছু ক্ষতি হয় বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

এয়ার ইন্ডিয়ার অন্য বিমানটি দিল্লি থেকে কোচিন যাচ্ছিল। মাঝ আকাশে প্রবল বজ্রপাতের মধ্যে পড়ে এই বিমানটিও। ঘটনার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনেন পাইলট। এ ঘটনায় বিমানের কয়েকজন কর্মী সামান্য আঘাত পেয়েছেন। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিমান দুটির আরোহীরা। বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

সোশ্যাল মিডিয়ায়  প্রকাশিত ছবি থেকে দেখা যায়, বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি ছবিতে ক্রু সদস্যদের পরীক্ষা করা হচ্ছে বলে দেখা যায়, অন্যটিতে, খাবারের ট্রেগুলিকে বিমানের ভিতরে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। সূত্র : এনডিটিভি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status