ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মধুর ক্যান্টিনে খোকন-শ্যামল, উদ্দীপনা ঢাবি ছাত্রদলে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 2:01 PM

মধুর ক্যান্টিনে খোকন-শ্যামল, উদ্দীপনা ঢাবি ছাত্রদলে

মধুর ক্যান্টিনে খোকন-শ্যামল, উদ্দীপনা ঢাবি ছাত্রদলে

নেতকর্মীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অবস্থান করছেন ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

আজ রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মধুর ক্যান্টিনে প্রবেশ করেন সংগঠনের কাউন্সিলরদের সরাসরি ভোটে সদ্য নির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। এ সময় সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী তাঁদেরকে অভিনন্দন জানান। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে মধুর ক্যান্টিনসহ আশপাশের এলাকা।

এদিকে, নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে ক্যাম্পাসে পেয়ে উদ্দীপনা বিরাজ করছে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে। দীর্ঘদিন ধরে ক্যাম্পাস ছাড়া ছিলেন সংগঠনের সবশেষ কমিটির নেতৃবৃন্দ। ডাকসু নির্বাচনের সময় কেবল কয়েকবার ক্যাম্পাসে আসেন তাঁরা।

এর আগে গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিএনপির মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদক।

নানা আলোচনার পর গত বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয় বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল। এতে সভাপতি নির্বাচিত হন ফজলুর রহমান খোকন। আর সাধারণ সম্পাদক হন ইকবাল হোসেন শ্যামল।

কাউন্সিলররা সরাসরি ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। স্কাইপিতে পুরো আয়োজন তত্ত্বাবধান করেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

৫৩৩ ভোটের মধ্যে ভোট পড়ে ৪৮১টি। এর মধ্যে ১৮৬ ভোট পেয়ে ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন খোকন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ পান ১৭৮। অন্যদিকে, ১৩৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন শ্যামল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকিরুল ইসলাম জাকির পান ৭৮ ভোট।

নবনির্বাচিত সভাপতি খোকনের বাড়ি বগুড়া জেলায়। আর সাধারণ সম্পাদক শ্যামলের বাড়ি নরসিংদীতে। তাঁরা দুজনই প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status