ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সরকারের পাপের ইতিহাস বেরিয়ে এসেছে: ফখরুল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 1:34 PM

সরকারের পাপের ইতিহাস বেরিয়ে এসেছে: ফখরুল

সরকারের পাপের ইতিহাস বেরিয়ে এসেছে: ফখরুল

ক্যাসিনো ব্যবসার ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পাপের ইতিহাস বেরিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকার দেশকে জুয়াড়িদের দেশে পরিণত করেছে। এ কারণে এই সরকারের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

জাতীয়তাবাদী মহিলা দল এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘কী অবস্থা চলছে দেশটার। মনে হচ্ছে, দেশটা জুয়াড়িদের দেশে পরিণত হয়ে গেছে। এই সরকারকে যদি আমি বলি জুয়াড়িদের সরকার, তা হলে আমার কোনো অপরাধ হতে পারে, বলেন?’

‘এটি এখন সম্পূর্ণভাবে গেমলারদের হাতে পড়ে গেছে। গেমলিংয়ে চলে গেছে। আর চাঁদাবাজি। চিন্তা করতে পারেন, আওয়ামী লীগের ছোট নেতা, বড় নেতা, পাতি নেতা—তাদের দাপটে বাংলাদেশে আর কেউ থাকতে পারছে না।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘যুবলীগের চেয়ারম্যান বলেছেন, আমাদের ধরছেন কেন? তাদের ধরেন না কেন? আরে আপনারা তো দেশ চালাচ্ছেন। আপনাদের নির্দেশেই তো আজকে সব অপকর্ম চলছে। এটি কেন বোঝেন না!’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status